চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তিশালী হচ্ছে রিজার্ভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 28, ডিসেম্বর 2023
in অর্থনীতি
A A
ব্যক্তি হাতে ডলার নোট দেখাচ্ছে, অর্থনৈতিক শক্তির প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯ বিলিয়ন ডলারের ঘরে নেমে যাওয়া রিজার্ভ এখন ২১ বিলিয়ন ডলারের ঘরে উন্নীত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী তৎপরতার পর এই রিজার্ভ বাড়ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের সপ্তাহে রিজার্ভ ১৫১ কোটি মার্কিন ডলার বৃদ্ধির পর এই সপ্তাহে নতুন করে আরও ৭৬ কোটি ডলার বেড়েছে। এর ফলে পরপর টানা দুই সপ্তাহে রিজার্ভ বাড়ল ২২৭ কোটি মার্কিন ডলার।

বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বর্তমানে নিট রিজার্ভের পরিমাণ দু’হাজার ৬৮২ কোটি ১৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

আর বিপিএম-৬ (আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল ৬ সংস্করণের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ব্যাংক গ্রস আন্তর্জাতিক রিজার্ভ সংকলন করেছে, যা বিপিএম-৬ নামে পরিচিত) অনুযায়ী তা ২১ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। এক সপ্তাহ আগে অর্থাৎ ২০ ডিসেম্বর ছিল (বিপিএম৬) ২০ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। তার আগের সপ্তাহে অর্থাৎ ১৩ ডিসেম্বর রিজার্ভ ছিল ১৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার।

এক সপ্তাহ আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণসহ অন্যান্য উৎস থেকে ডলার যোগ হওয়ায় রিজার্ভের এই পরিমাণ বেড়েছে।

আমদানি নিয়ন্ত্রণ, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো উৎসাহিত করতে নানামুখী কার্যক্রম, রফতানি আয়ের প্রবৃদ্ধির ধারা অব্যাহত, আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে দ্রুত ঋণের অর্থ ছাড় এবং সর্বোপরি গৃহীত উদ্যোগের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামনের দিকে হাঁটা শুরু করেছে। এতে করে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচকটি শক্তিশালী হওয়ার বার্তা দিচ্ছে।

গত ১২ ডিসেম্বর আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ দশমিক ৮৯ মিলিয়ন ডলার অনুমোদন করে। এর দুই দিন পর ১৫ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে এ ডলার যোগ হয়। একই দিনে এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণের ৪০০ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। অন্যান্য উৎস থেকেও আরও রিজার্ভ জমা হয়।

এদিকে রিজার্ভ বাড়াতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ইসলামী ব্যাংক থেকে ২০০ মিলিয়ন ডলার কিনে রিজার্ভে যোগ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর বাইরেও অন্যান্য ব্যাংক থেকে গত এক সপ্তাহে আরও ১০০ মিলিয়ন ডলারের বেশি কিনেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘রিজার্ভ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক বেশকিছু উদ্যোগ নিয়েছে। সুফল আসতে শুরু করেছে। কোনও ব্যাংকের যদিও বৈদেশিক মুদ্রায় নিট ওপেন পজিশনে সারপ্লাস অবস্থায় থাকে, তখন তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলার বিক্রি করতে পারে।’

কেন্দ্রীয় ব্যাংক গত তিন বছর ধরে ধারাবাহিকভাবে রিজার্ভ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে। ২০২১-২২ অর্থবছরে বিক্রি করে ৭.৬২ বিলিয়ন ডলার, ২০২২-২৩ অর্থবছরে ১৩.৫৮ বিলিয়ন ডলার এবং চলতি অর্থবছরের এ পর্যন্ত প্রায় ৭ বিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

Tags: দেশের রিজার্ভবাংলাদেশ ব্যাংকরিজার্ভরিজার্ভ বাড়বে
Previous Post

ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ হওয়া কেন জরুরি?

Next Post

হত্যা, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে প্রতিবাদী গণচিত্রকর্ম প্রদর্শনী

Next Post
প্রতিবাদী গণচিত্রকর্মের প্রদর্শনী, বিভিন্ন শিল্পকর্ম ও চিত্রশিল্পীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যা, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে প্রতিবাদী গণচিত্রকর্ম প্রদর্শনী

বাংলাদেশের সিরিজ জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন একজন ক্রিকেট কোচ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ জয়ের ভালো সম্ভাবনা দেখছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT