চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জয়ের ভালো সম্ভাবনা দেখছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 28, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের সিরিজ জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন একজন ক্রিকেট কোচ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি জিতে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। আরেকটি জয়ের মাধ্যমে ইতিহাসের সেই রেশ সামনে টেনে নেয়ার দারুণ সুযোগ আছে শান্ত-লিটনদের সামনে। বিশ্বের অন্যতম সেরা দল কিউইরা, সে বিষয়টি মাথায় রয়েছে বাংলাদেশের। সেই সাথে সিরিজ জয়ের ভালো সম্ভাবনাও দেখছে সফরকারী দলটি।

দীর্ঘ সফরে মাউন্ট মঙ্গানুইতে পৌঁছেছে শান্ত-লিটনরা। সেখানে গিয়ে অবশ্য অনুশীলন করেননি তারা, তবে ম্যাচের আগে ভিডিও বার্তায় কথা বলেছেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। তার কথাতেই উঠে এসেছে সিরিজ জয়ের বিষয়টি।

‘আজকে দীর্ঘ একটি সফর গেছে আমাদের। সফরে সেটা মানিয়ে নেয়া আন্তর্জাতিক ক্রিকেটারদের কাজ। আমরা অনুশীলন করি বা না করি সেটা আমাদের উপর প্রভাব ফেলবে না। আগের দিনের অনুশীলনের মাধ্যমে অনেক বেশি ভালো হবে সেটা মনে হয় না।’

‘একটি দলের ব্যাটিং লাইনআপ যদি পরিণত না হয় সেই ব্যাটিং লাইন নিয়ে প্রশ্ন থাকবে। মনে রাখবে আমরা ৫ উইকেটে জিতেছি এবং টি-টুয়েন্টিতে ৫ উইকেটের জয় একটি ভালো বিষয়। যদি এই তরুণ দলটাকে দুই তিন বছরের জন্য ছেড়ে দেন তারা খেলুক এবং বিশ্বাস রাখেন, ইতিমধ্যে তারা দেখিয়েছে কি করতে পারে।’

‘সবচেয়ে বিপজ্জনক হলো বার বার ব্যাটিং লাইনআপ পরিবর্তন হতে থাকে, ব্যাটার ভাবে তার জায়গা হারিয়েছে। মনে রাখবেন ব্যাটিং বোলিংয়ের চেয়ে অনেক বেশি দক্ষতার বিষয়। ব্যাটারদের একটাই সুযোগ থাকে, বোলিংয়ে খারাপ করার পর আবারও ভালো করার সুযোগ থাকে। ব্যাটিং অসাধারণ একটি দক্ষতা।’

সিরিজ জয়ের বিষয়ে স্পষ্ট না করলেও সম্ভাব্য ভালো ফলাফলের কথা বলেছেন এ কোচ, ‘যখন আপনি সম্ভাব্য জয়ের কথা বলবেন আপনাকে মনে রাখতে হবে বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলছেন। আমরা ছেলেদের এ কথাই বলতে পারি গত দিন যেভাবে খেলেছে সেভাবে এগিয়ে যেতে। আমরা যদি আমাদের কাজটা ভালোভাবে করতে পারি তখন আমাদের সামনে দারুণ একটা সুযোগ থাকবে ভালো ফলাফলের আশা করার।’

তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টি আগামীকাল মাউন্ট মঙ্গানুইতে হবে। বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে খেলা শুরু হবে। ১-০তে এগিয়ে সিরিজে সুবিধাজনক অবস্থায় নাজমুল হোসেন শান্তর দল।

Tags: কিউইনিউজিল্যান্ডপোথাসবাংলাদেশমাউন্ট মঙ্গানুইলিড স্পোর্টসশান্ত
Previous Post

হত্যা, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে প্রতিবাদী গণচিত্রকর্ম প্রদর্শনী

Next Post

মাউন্ট মঙ্গানুইতে আরও এক ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে একত্রিত হয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাউন্ট মঙ্গানুইতে আরও এক ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ

বাংলাদেশের নির্বাচনী প্রচার ও বিশ্লেষণ সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভোট দিতে মানুষ উদগ্রীব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT