চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাউন্ট মঙ্গানুইতে আরও এক ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 অপরাহ্ন 28, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে একত্রিত হয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় বছর দুয়েক আগের কথা, মাউন্ট মঙ্গানুইতে সেদিন ইতিহাস গড়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট জিতে ইতিহাস গড়েছিল টিম টাইগার্স। এবার আরও এক ইতিহাসের অপেক্ষায় লাল-সবুজের দল। নেপিয়ারে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতে অবশ্য কিউইদের মাটিতে প্রথম টি-টুয়েন্টি জেতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার অপেক্ষা সিরিজ জয়ের। সেই মাউন্ট মঙ্গানুইতে টি-টুয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন বুনছে নাজমুল হোসেন শান্ত’র দল। 

ঘরের মাটিতে টেস্ট সিরিজ ড্রয়ের পর নিউজিল্যান্ডে ইতিহাস তৈরির অপেক্ষায় ছিল বাংলাদেশ। সেই ধাপে উতরেছে টিম টাইগার্স, শেষ ওয়ানডের পর প্রথম টি-টুয়েন্টি জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে সফরকারীরা। আগামীকাল সিরিজ জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশ, সেটি করতে পারলে বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ জয় করবে টিম টাইগার্স।

প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ডানহাতি স্পিনার শেখ মেহেদী হাসান। এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। কিউইদের অল্প রানে আঁটকে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছানোর পর ম্যাচসেরা মেহেদী বোলারদের গুণগান করেছিলেন।

ভালো ফর্মে আছেন বাংলাদেশের টপঅর্ডার ব্যাটাররাও। ওপেনিংয়ে রান পেয়েছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন বাঁহাতি পেস অলরাউন্ডার সৌম্য সরকারও। ষষ্ঠ উইকেট জুটিতে কার্যকরী ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নোঙর করেন মেহেদী।

নেপিয়ার থেকে দীর্ঘ সফরে মাউন্ট মঙ্গানুইতে পৌঁছানো বাংলাদেশ দলের সবশেষ অবস্থা জানিয়েছেন সহকারী কোচ নিক পোথাস। ম্যাচের আগে অনুশীলন না করলেও সেটি প্রভাব ফেলবে না জানিয়ে সম্ভাব্য ভালো ফলাফলের আশা জানিয়েছেন এ আফ্রিকান কোচ।

তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টি আগামীকাল মাউন্ট মঙ্গানুইতে হবে। বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে খেলা শুরু হবে। ১-০তে এগিয়ে সিরিজে সুবিধাজনক অবস্থায় নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

Tags: নিউজিল্যান্ডনেপিয়ারপোথাসবাংলাদেশমাউন্ট মঙ্গানুইমেহেদীলিড স্পোর্টসশরিফুলশান্তসৌম্য
Previous Post

সিরিজ জয়ের ভালো সম্ভাবনা দেখছে বাংলাদেশ

Next Post

‘ভোট দিতে মানুষ উদগ্রীব’

Next Post
বাংলাদেশের নির্বাচনী প্রচার ও বিশ্লেষণ সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভোট দিতে মানুষ উদগ্রীব’

Bangladesh Transport Minister discussing metro rail project progress. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোরেলে চালু হচ্ছে আরও ২ স্টেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT