চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলগ্রহ থেকে পাওয়া এলিয়েন সংকেত বুঝতে চলছে গবেষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 31, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
মঙ্গলগ্রহের পৃষ্ঠদেশের কাছ থেকে তোলা ছবি, চাঁদ উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলগ্রহ নিয়ে গবেষণার শেষ নেই। এরই অংশ হিসেবে সম্প্রতি মঙ্গলগ্রহে পাঠানো ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) মহাকাশযান ‘এক্সোমার্স’ থেকে একটি এলিয়েন ‘মক’ সংকেত পাওয়া গেছে। ট্রেগ গ্যাস অরবিটার ব্যবহার করে পাওয়া এলিয়েনের এই সংকেত ‘ডিকোড’কে ভাষায় রূপান্তর করার প্রক্রিয়ায় চলছে গবেষণা।

আজ বুধবার এনডিটিভি জানায়, গত বুধবার ২৪ মে রাত ৯টায় ইএসএ বার্তাটি প্রকাশ করে। সে থেকেই সংকেতটিকে ডিকোড করার গবেষণা চালছে।

মানুষ সবসময়ই মহাকাশ এবং পৃথিবী ছাড়া অন্য গ্রহে জীবনের সন্ধানে গবেষণার কথা শুনছে। বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থা অন্য কোনো গ্রহে প্রাণী আছে কিনা তা খুঁজে বের করার জন্য মহাকাশ মিশন পাঠাতে থাকে। ইউরোপীয় মহাকাশ সংস্থাও মঙ্গল গ্রহে তাদের মিশন পাঠায়। আর তারা গ্যাস অরবিটার ব্যবহার করে মঙ্গল গ্রহ থেকে একটি এলিয়েন ‘মক’ সংকেত পায়।

প্রকল্প কর্মকর্তা ড্যানিয়েলা ডি পাওলিস বলেন, অতীতেও বিভিন্ন সংকেত নিয়ে গবেষণা হয়েছে। বহির্ভূত অঞ্চল থেকে পাওয়া বার্তাটি মানবজাতির জন্য রূপান্তরমূলক অভিজ্ঞতা হতে যাচ্ছে।

ইএসএ তার ওয়েবসাইটে বলছে, বার্তাটি প্রথম ১০ মে জার্মানির ডার্মস্টাড্টে এজেন্সির মিশন নিয়ন্ত্রণ কেন্দ্রে মহাকাশযানে পৌঁছায়। এটি তার মেমোরিতে সংরক্ষণ করে পরে তা ‘টেলিমেট্রি’ বা ডেটাতে রূপান্তরিত হয়েছিল এবং পৃথিবীতে ফিরে এসেছে।

ইএসএ আরও বলছে, যেকোন দেশ এবং সংস্কৃতির জনসাধারণ এবং বিশেষজ্ঞদেরকে বার্তাটি ভাষান্তর করে ব্যাখ্যা করতে আহ্বান জানায়। বার্তাটি বর্তমানে এনকোড বা লক হয়ে আছে। বার্তাটিকে ক্র্যাক করে ব্যাখ্যামূলক বক্তব্য ইএসএ-এর কাছে জমা দিতে বলছে সংস্থাটি।

সংস্থাটি বলছে, বার্তাটির প্রযুক্তিগত ডিকোডিং এবং সাংস্কৃতিক ব্যাখ্যার জন্য যেকোন বৈজ্ঞানিক ডেটা, চিন্তাভাবনা, স্কেচ, অঙ্কন এবং ধারণা জমা দিতে। গবেষকদের পাঠানো ধারণাগুলো প্রকল্পের ওয়েবসাইট এবং প্রকল্পের সাথে যুক্ত সামাজিক মিডিয়াতে পোস্ট করা হবে। এছাড়াও বার্তাটি ডিকোডিং এবং ব্যাখ্যা করার প্রক্রিয়া গবেষকদের সাথে ভাগ করে নেওয়া হবে বলেও জানায় সংস্থাটি।

প্রকল্পের ওয়েবসাইটে মঙ্গলগ্রহ থেকে পাওয়া বার্তাটির ব্যাখ্যা কিভাবে জমা দিতে হবে তার একটি বিবরণ রয়েছে।

ইএসএ’র পাঠানো মহাকাশাযানটি অক্টোবর ২০১৬ সাল থেকেই লাল গ্রহকে প্রদক্ষিণ করছে। সম্ভাব্য জৈবিক বা ভূতাত্ত্বিক তথ্য অনুসন্ধানে কাজ করছে মহাকাশযানটি।

Previous Post

মেসিকে ন্যু ক্যাম্পে ফেরাতে ইন্টার মিয়ামির সাহায্য চায় বার্সা

Next Post

পিএসজির আগামী মৌসুমের জার্সির প্রচারে মেসি-চমক

Next Post
মেসি পিএসজির নতুন জার্সিতে, ফুটবল মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির আগামী মৌসুমের জার্সির প্রচারে মেসি-চমক

বৃহস্পতির চেয়েও ১৩ গুণ বড় গ্রহের ছবি, মহাকাশে এক বিস্ময়কর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতির চেয়েও ১৩ গুণ বড় গ্রহের সন্ধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT