চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতির চেয়েও ১৩ গুণ বড় গ্রহের সন্ধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:00 অপরাহ্ন 31, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বৃহস্পতির চেয়েও ১৩ গুণ বড় গ্রহের ছবি, মহাকাশে এক বিস্ময়কর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের আহমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি (পিআরএল) এর বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা বৃহস্পতির থেকেও আকারে প্রায় ১৩ গুণ বড় একটি গ্রহ আবিষ্কার করেছেন। সৌরজগতের বাইরে থাকা এই গ্রহটি মহাকাশের ঘনতম গ্রহ। ভারতের বিজ্ঞানী অভিজিৎ চক্রবর্তীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ বিজ্ঞানীদের একটি দল এই গ্রহটি আবিষ্কার করে।

আনন্দবাজার জানিয়েছে, সম্প্রতি ‘অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্রোফিজিক্স লেটার্স’ নামের একটি পত্রিকায় এই গবেষণার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে।

নতুন এই গ্রহটি আসলে একটি এক্সোপ্ল্যানেট। অর্থাৎ সৌরজগতের বাইরে থাকা কোনো সুবিশাল তারার চারপাশে ঘোরে এই গ্রহটি।

দেশীয় পদ্ধতিতে তৈরি ‘পিআরএল অ্যাডভান্সড রেডিয়াল-ভেলসিটি আবু স্কাই সার্চ স্পেক্টোগ্রাফ’ এর মাধ্যমে রাজস্থানের শহর মাউন্ট আবুর গুরুশিখর মানমন্দির থেকে এই গ্রহটির ভর মাপা হয়েছে। বিজ্ঞানীরা জানান, নতুন এই গ্রহটির ভর ১৪ গ্রাম/ঘন সেন্টিমিটার।

পৃথিবী থেকে ৭৩১ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহটির নাম দেওয়া হয়েছে ‘টিওআই ৪৬০৩ বি’ বা ‘এইচডি২৪৫১৩৪বি’। টিওআই ৪৬০৩ বা এইচডি২৪৫১৩৪ নামে এক সুবিশাল তারার চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে এই নতুন গ্রহটি। একবার সেই তারাকে প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে ৭ দশমিক ২৪ দিন। গ্রহটি প্রচণ্ড গরম এবং এর বহিরাংশের তাপমাত্রা প্রায় ১৩৯৬ ডিগ্রি সেলসিয়াস।

এর আগেও ভারতীয় বিজ্ঞানীদের দল এই রকমই দু’টি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছিল। এখনও পর্যন্ত সৌরজগতের বাইরে ৫ হাজারেরও বেশি এই ধরণের এক্সোপ্ল্যানেটের সন্ধান মিলেছে। যেগুলোর প্রকৃতি, বৈশিষ্ট্য এবং আবহাওয়া একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এক বিবৃতিতে জানিয়েছে, পিআরএল এর বৈজ্ঞানিক দলটির এই নতুন আবিষ্কারের ফলে সৌরজগতের বাইরে থাকা এক্সোপ্ল্যানেটগুলোর গঠন পদ্ধতি ও বিবর্তন সংক্রান্ত নানা অজানা তথ্য সহজেই জানা যাবে।

পিআরএল এর এই গবেষক দলটিতে ভারত ছাড়াও আমেরিকা, জার্মানি এবং সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা রয়েছেন।

Tags: ইসরোগ্রহ
Previous Post

পিএসজির আগামী মৌসুমের জার্সির প্রচারে মেসি-চমক

Next Post

টঙ্গীর অভিনয় শিল্পীদের নিয়ে স্টার সিনেপ্লেক্সে আদমের বিশেষ শো

Next Post
টঙ্গীর অভিনয় শিল্পীদের নিয়ে স্টার সিনেপ্লেক্সে বিশেষ শো. Channel i News - চ্যানেল আই নিউজ

টঙ্গীর অভিনয় শিল্পীদের নিয়ে স্টার সিনেপ্লেক্সে আদমের বিশেষ শো

আহত ব্যক্তি হাসপাতালে শয্যাশায়ী, চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায়ীকে কুপিয়ে জখম করল এক মাদকসেবী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT