এই খবরটি পডকাস্টে শুনুনঃ
‘দ্য নিউ ইয়র্কার’-এর প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং সাবেক হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার সময় তার নিজস্ব বিনিয়োগ প্রতিষ্ঠানের জন্য ৫ মিলিয়ন ডলার (৫০ লক্ষ ডলার) তহবিল সংগ্রহ করেছিলেন বলে দাবি করা হয়েছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত যখন সপ্তম মাসে গড়িয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে বিশ্বব্যাপী জাহাজ চলাচল বন্ধ রয়েছে, ঠিক সেই সময়েই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা মধ্যপ্রাচ্য সফরের সুযোগ কাজে লাগিয়ে মায়ামি-ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ‘অ্যাফিনিটি পার্টনার্স’-এর জন্য ৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
ট্রাম্প প্রশাসন রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার শান্তি আলোচনায় অংশ নেওয়ার জন্যও কুশনারকে দায়িত্ব দিয়েছে; এ মাসেই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।









