চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেমিট্যান্স প্রেরকরা ডলার প্রতি পাবেন সর্বোচ্চ ১০৮ টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:28 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2022
in অর্থনীতি
A A
একটি ব্যাগে রাখা ডলার নোটের গুচ্ছ, অর্থনৈতিক লেনদেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন হার অনুসারে বাংলাদেশের ব্যাংকগুলো তাদের কাছ থেকে প্রতি মার্কিন ডলার ক্রয়ের ক্ষেত্রে রেমিট্যান্স প্রেরকদের সর্বোচ্চ ১০৮ টাকা এবং রপ্তানিকারকদের ৯৯ টাকা দিতে পারবে।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা) আজ মার্কিন ডলারের একটি অভিন্ন বিনিময় হার নির্ধারণ করেছে।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বাফেডার চেয়ারম্যান আফজাল করিম নগরীর সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে বাফেডা ও এবিবির মধ্যে এক সভার পর এ দর ঘোষণা করেন।

আফজাল করিম বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে যে কোনো সময় এ দর পরিবর্তন হতে পারে।
সভায় রেমিট্যান্স ও রপ্তানি বিলের হারের গড় হিসাব করে সর্বোচ্চ ১ টাকা বৃদ্ধির মাধ্যমে এলসি (লেটার অব ক্রেডিট) নিষ্পত্তির হার নির্ধারণ করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

বাসসের সাথে আলাপকালে বাফেডা সদস্য এবং মধুমতি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শফিউল আজম বলেন, উভয় সংস্থাই বৈদেশিক মুদ্রার বাজারকে স্থিতিশীল করার প্রয়াসে এ অভিন্ন বিনিময় হার নির্ধারণ করেছে।

ডলারের বাজারে করণীয় নির্ধারণে বৃহস্পতিবার ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের সভাপতিত্বে এবিবি ও বাফেডা নেতৃবৃন্দের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে গভর্নর আবদুর রউফ তালুকদার যোগ দেন। কিন্তু ডলারের জন্য একক হারে সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি তারা।

উভয় সংস্থাই ডলারের অভিন্ন হার নির্ধারণের আগে ডলারের বাজার পর্যবেক্ষণ এবং আমদানি-রপ্তানি পরিস্থিতি বোঝার জন্য সময় চেয়েছিল।

Tags: ডলার
Previous Post

পাকিস্তান-শ্রীলঙ্কার শিরোপার মাঝে দাঁড়িয়ে ‘১৭১’

Next Post

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্রপতির অভিনন্দন

Next Post
দুটি বিশ্ব নেতার সাক্ষাৎকারের ছবি, একজন আধুনিক ও অন্যজন ঐতিহ্যবাহী পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্রপতির অভিনন্দন

শ্রীলঙ্কা ক্রিকেট দল এশিয়া কাপ জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT