চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান-শ্রীলঙ্কার শিরোপার মাঝে দাঁড়িয়ে ‘১৭১’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:03 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, পেছনে অন্য খেলোয়াড় ও দর্শকরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

টুর্নামেন্টজুড়ে উড়ন্ত ছন্দে থাকা শ্রীলঙ্কার টপঅর্ডার শিরোপার মঞ্চে এসে খেই হারাল। হারিস রউফ ও নাসিম শাহের তোপে এক পর্যায়ে ৫১ রানেই ৫ উইকেট নেই শানাকাদের। নাটকের শুরুটাও সেখানেই। পরের গল্প লঙ্কানদের পাওয়ার হিটিংয়ের। ভানিডু হাসারাঙ্গা ও ভানুকা রাজাপাকসের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় সংগ্রহই পেয়েছে ক্রিস সিলভারউডের শিষ্যরা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। বাবর আজমের দলকে ১৭১ রানের লক্ষ্য দিয়েছে লঙ্কানরা।

শুরুটা একদমই ভালো হয়নি শ্রীলঙ্কার। ২ রানে প্রথম উইকেট হারায় তারা। বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার পাথুম নিসাঙ্কাও। ১১ বলে ৮ রান করে আউট হন রউফের বলে ক্যাচ দিয়ে।

নিজের দ্বিতীয় ওভারে ধানুস্কা গুনাথিলাকাকে বোল্ড করেন রউফ। চাপ সামলাতে পারেননি ধনঞ্জয়া ডি সিলভা। ভালো শুরু পেয়েও ২৮ রানে ফিরেছেন ইফতেখারের বলে।

বিপদের সময় কাজে আসেননি অধিনায়ক শানাকাও। ৩ বলে ২ রান করে বোল্ড হয়েছেন শাদাবের বলে। ষষ্ঠ উইকেটে ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব হাসারাঙ্গার। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ব্যর্থ অলরাউন্ডার ফাইনাল মঞ্চে জ্বলে ওঠেন দারুণভাবে। আগ্রাসী ব্যাটিংয়ে ২১ বলে করে যান ৩৬ রান।

রউফের বলে উইকেটকিপারের হাতে ধরা পড়েন হাসারঙ্গা। তাতে রানের চাকা থামেনি। করুনারত্নেকে নিয়ে লড়াই জারি রাখেন রাজাপাকসে। সপ্তম উইকেটে দুজনে ফিফটি পেরোনো জুটি গড়েন। বড় সংগ্রহ দাঁড় করিয়ে ফেলে শ্রীলঙ্কা। ৬ চার ও ৩ ছয়ে ৭১ রানে অপরাজিত থাকেন রাজাপাকসে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট হারিস রউফের। একটি করে উইকেট গেছে নাসিম শাহ, শাদাব খান ও ইফতেখার আহমেদের ঝুলিতে।

Tags: এশিয়া কাপ ২০২২পাকিস্তানরউফরাজাপাকসেলিড স্পোর্টসশ্রীলঙ্কাহাসারাঙ্গা
Previous Post

গোপালগঞ্জের চরসোনাকুড়ে খাল দখল সেচ সংকটে কৃষক

Next Post

রেমিট্যান্স প্রেরকরা ডলার প্রতি পাবেন সর্বোচ্চ ১০৮ টাকা

Next Post
একটি ব্যাগে রাখা ডলার নোটের গুচ্ছ, অর্থনৈতিক লেনদেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রেমিট্যান্স প্রেরকরা ডলার প্রতি পাবেন সর্বোচ্চ ১০৮ টাকা

দুটি বিশ্ব নেতার সাক্ষাৎকারের ছবি, একজন আধুনিক ও অন্যজন ঐতিহ্যবাহী পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্রপতির অভিনন্দন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT