চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক মাসুদকে হারানোর এক যুগ: স্মরণে যতো আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 12, আগস্ট 2023
in বিনোদন
A A
বয়স হতো ৬৬ হলে তারেক মাসুদ, বাংলাদেশি সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রয়াত হন বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ, চলচ্চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীরসহ আরও তিনজন চলচ্চিত্রকর্মী নিহত হন। প্রতি বছর তাদের স্মরণ করে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। এ বছরেও হচ্ছে না ব্যতিক্রম।

তারেক মাসুদকে হারানোর এক যুগ রবিবার (১৩ আগস্ট)। এদিন তাকে স্মরণে একাধিক আয়োজন লক্ষ্য করা গেছে।

এরমধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট যৌথভাবে তারেক মাসুদ স্মরণ এবং ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২৩’ আয়োজন করছে।

চলচ্চিত্রকার তারেক মাসুদ, মিশুক মুনীরসহ নিহত চলচ্চিত্রকর্মীদের স্মরণে স্মৃতিতর্পণ এবং ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২৩’ এর পাশাপাশি এই দিন শিল্পী এস এম সুলতানের জীবন ও কর্ম নিয়ে তারেক মাসুদ নির্মিত প্রামাণ্যচিত্র ‘আদমসুরত’ প্রদর্শিত হবে।

তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণ স্মৃতিতর্পণে অংশগ্রহণ করবেন তারেক মাসুদের সহোদর শব্দগ্রাহক নাহিদ মাসুদ এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।

‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২৩’ এর বিষয় ‘আত্মপরিচয়ের রাজনীতি ও বাংলাদেশের চলচ্চিত্র’। এ বছর তারেক মাসুদ স্মারক বক্তৃতা প্রদান করবেন চলচ্চিত্র গবেষক, লেখক ও চলচ্চিত্র শিক্ষক ফাহমিদুল হক।

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও তারেক মেমোরিয়াল ট্রাস্টের যৌথ আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠানমালা শুরু হবে বিকাল ৫টায়। প্রথমে প্রদর্শিত হবে তারেক মাসুদ নির্মিত প্রামাণ্যচিত্র ‘আদমসুরত’। সন্ধ্যা ৬টায় তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণ। সন্ধ্যা সাড়ে ৬টায় তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২৩।

একই দিন বিকাল ৫টায় ফিল্ম আর্কাইভে রয়েছে তারেক স্মরণ ও চলচ্চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে ‘তারেক মাসুদ, চলচ্চিত্রের আদম সুরত’। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জসীম আহমেদ। মূল আলোচক হিসেবে থাকবেন মনীস রফিক।

আলোচনার পর সন্ধ্যা ৭টায় দেখানো হবে তারেক মাসুদ নির্মিত বহুল প্রশংসিত ছবি ‘রানওয়ে’। দুটি অনুষ্ঠানই সাধারণ দর্শকের জন্য উন্মুক্ত।

Tags: আদম সুরততারেক মাসুদরানওয়েলিড বিনোদনসিনেমা
Previous Post

এবার ব্যর্থ হলে ৫০ বছরের জন্য কর্তৃত্ববাদী রাষ্ট্র হবে: মির্জা ফখরুল

Next Post

ভারতে টমেটো রপ্তানি করতে প্রস্তুত নেপাল

Next Post
টমেটো বিক্রির জন্য সাজানো, বাজারে ক্রেতাদের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে টমেটো রপ্তানি করতে প্রস্তুত নেপাল

টিসিবি পণ্য বিক্রির জন্য ফ্যামিলি কার্ডধারীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ভর্তুকি মূল্যে আবারও টিসিবির পণ্য বিক্রি শুরু হবে ১৩ আগস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT