ভারতে টমেটো রপ্তানি করতে প্রস্তুত নেপাল। কিন্তু ভারতে টমেটো রপ্তানির জন্য বাজারে সহজে প্রবেশাধিকারসহ বেশ কিছু শর্ত রেখেছে নেপাল।
বৃহস্পতিবার (১০ আগস্ট) ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বলেছিলেন, দেশে দামে বৃদ্ধির মধ্যে ভারত নেপাল থেকে টমেটো আমদানি শুরু করেছে। ভারী বৃষ্টির কারণে সরবরাহে বিঘ্নিত হওয়ায় প্রতি কেজি টমেটোর দাম প্রায় ২৪২ রুপিতে গিয়ে ঠেকেছে। তাই ভারত প্রথমবারের মতো টমেটো আমদানি করছে।
গত সপ্তাহে সরকারি উপায়ে নেপাল থেকে টমেটো রপ্তানি শুরু করেছে নেপাল। বড় আকারের রপ্তানির পরিকল্পনা এখনও চলছে।
নেপালের কালিমাটি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেট ডেভেলপমেন্ট বোর্ডের ডেপুটি ডিরেক্টর বিনয়া শ্রেষ্ঠা বলেন, যদি আমাদের ভারতীয় বাজারে সহজে প্রবেশাধিকার দেয়া হয়, তাহলে নেপাল ভারতকে বিপুল পরিমাণ টমেটো রপ্তানি করতে পারবে।









