চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:06 অপরাহ্ন 26, আগস্ট 2023
in বিনোদন
A A
নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস রবিবার (২৭ আগস্ট)। ১৯৭৬ সালের এই দিনে মৃত্যু বরণ করেন তিনি। বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সংগীতকার ছিলেন কাজী নজরুল। মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।

নজরুল স্মরণে তার ৪৭তম প্রয়াণ দিনে চ্যানেল আই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

নজরুল স্মরণে অনুষ্ঠান শুরু হবে ২৬ আগস্ট রাত ১০ টা থেকে। এ সময় প্রচার হবে বিশেষ বিতর্ক অনুষ্ঠান ‘কবিতা নয়, নজরুলের শ্রেষ্ঠত্ব গানে’। পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।

২৭ আগস্ট রাত ১টা এবং সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় বিশেষ ‘তৃতীয় মাত্রা’। সকাল ৭টা ৩০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে ‘গান দিয়ে শুরু’। অংশ নিবেন নাশিদ কামাল, ফাতেমা-তোজ জোহরা এবং খায়রুল আনাম শাকিল। পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু।

আমীরুল ইসলামের পরিচালনায় সকাল ১১টা ৫ মিনিট প্রচার হবে ‘সরাসরি নজরুল’। দুপুর ৩টা ৫ মিনিটে রয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি সেরা নাচিয়ে শায়লা সাবি, ফেরদৌস জুটির ‘প্রিয়া তুমি সুখী হও’। পরিচালনা করেছেন গীতালি হাসান।

সন্ধ্যা ৬ টায় কেকা ফেরদৌসীর রান্নার অনুষ্ঠানে দেখা যাবে ‘নজরুলের প্রিয় খাবার’। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা,পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘প্রকৃতির আলপনা’। রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ফেরদৌস আরার একক পরিবেশনায় বিশেষ সংগীতানুষ্ঠান। পরিচালনায় শহিদুল আলম সাচ্চু।

Tags: কবি নজরুলকাজী নজরুলতৃতীয় মাত্রানজরুলপ্রয়াণ দিবসলিড বিনোদন
Previous Post

ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০

Next Post

মজার ক্রিকেট

Next Post
বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে মজার ও হাস্যকর পরিস্থিতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

মজার ক্রিকেট

পুতিন G20 সম্মেলনে উপস্থিত নন, ছবি তোলা হয়েছে ভারতের দিল্লিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে জি-২০ সম্মেলনে সশরীরে যোগ দিচ্ছেন না পুতিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT