‘ক্রিকেট ভদ্রলোকের খেলা’ এই প্রবাদটি বেশ প্রচলিত। তবে জনপ্রিয় খেলাটিতে মাঝে মাঝে কিছু উদ্ভট পরিস্থিতিরও দেখা মিলে। যদিও আধুনিক প্রযুক্তি ও ভিডিও বিশ্লেষণের আবির্ভাবের পর পরিস্থিতিগুলোর মাত্রা কিছুটা কমেছে। কিন্তু এখনও মাঝে মাঝে ক্রিকেটের মাঠে উদ্ভট ঘটনা চোখে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো একটি ভিডিওতে এমন নজির উঠে এসেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অপেশাদার একটি ক্রিকেট ম্যাচে হাস্যকরভাবে রান নিতে গিয়ে একজন ব্যাটার রানআউট হয়ে যান।
আউটের পর ওই ব্যাটার কিছুটা শান্ত থেকে পিচ থেকে বেরিয়ে যেতে থাকেন। এরপর হঠাৎ করেই ব্যাটটি ছুঁড়ে মারেন। ব্যাট উড়ে গিয়ে তার সতীর্থের গাঁয়ে আঘাত করে। এ ঘটনায় প্রতিপক্ষ দল স্তব্ধ হয়ে যায়।
ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি।









