চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়াণ দিনে চ্যানেল আইয়ে দিনভর হুমায়ূন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 18, জুলাই 2023
in বিনোদন
A A
হুমায়ূন আহমেদ এর ছবি, প্রয়াণ দিবসে স্মরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার (১৯ জুলাই) কিংবদন্তী কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদ এর প্রয়াণ দিবস। এ উপলক্ষে চ্যানেল আই প্রচার করবে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানমালা।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসকে সামনে রেখে ১৭ জুলাই থেকে ১৯ জুলাই নানা ধরনের অনুষ্ঠান প্রচার করছে চ্যানেলটি। এরমধ্যে দর্শক দেখেছেন ‘শ্রাবণ মেঘের দিন’ ও ‘চন্দ্রগ্রহন’।

এছাড়াও ১৯ জুলাই সকাল ৭টা ৩০ মিনিটে চ্যানেল আই-এর নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরুতে’ থাকছে হ‌ুমায়ূন আহমেদ-এর গানের বিশেষ পরিবেশনা। দুপুর ১টা ৫ মিনিটে ‘এবং সিনেমার গান’ -এর বিশেষ পর্বে থাকছে হ‌ুমায়ূন আহমেদ-এর চলচ্চিত্রের গান!

ইফতেখার মুনিম-এর প্রযোজনায় হ‌ুমায়ূন আহমেদ-এর নাটক ও উপন্যাসের জনপ্রিয় চরিত্রগুলোর অংশগ্রহণে বিশেষ বিতর্ক অনুষ্ঠান ‘প্রয়াণের এক যুগ পর আমরা’। বিশেষ এই অনুষ্ঠানটি দর্শক দেখতে পারবেন বিকেল ৫টা ২০ মিনিটে।

বাবা শহীদ ফয়জুর রহমান আহমেদ ও মা আয়শা ফয়েজের ঘর আলো করে ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন হুমায়ূন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে। রসায়ন শাস্ত্রের শিক্ষক হিসেবে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

কালজয়ী উপন্যাস ‘নন্দিত নরকে’ ও ‘শঙ্খনীল কারাগার’ এর মধ্য দিয়ে বাংলা সাহিত্যে শক্তিশালী এক কথাসাহিত্যিকের আগমনী জানিয়েছিলেন তিনি। তার প্রকাশিত সাহিত্যকর্ম তিন শতাধিক। গল্প বলার এক নতুন ধারায় তার সব গল্প-উপন্যাসই যেমন জনপ্রিয় তেমনি জনপ্রিয়তা পেয়েছে হিমু, মিসির আলী, বাকের ভাই ও রূপার মতো অসাধারণ সব চরিত্র।

এক সময় সাহিত্যচর্চার পাশাপাশি মনোনিবেশ করেন চলচ্চিত্র ও নাটক নির্মাণে। কোথাও কেউ নেই, আগুনের পরশমণি, দুই দুয়ারি, শ্রাবণ মেঘের দিন, ঘেঁটুপুত্র কমলা তার সৃষ্টিকর্মের মধ্যে উল্লেখযোগ্য।

২০১২ সালের ১৯ জুলাই নিউ ইয়র্কের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুমায়ূন আহমেদ। ২৪ জুলাই চিরনিদ্রায় শায়িত হন তার নিজ হাতে গড়া গাজীপুরের নুহাশপল্লীর লিচুতলায়।

Tags: উপন্যাসচ্যানেল আইনাটকবইলিড বিনোদনসিনেমাহুমায়ূনহুমায়ূন আহমেদ
Previous Post

ক্যান্সারের উপাদান অ্যাসপার্টামকে কিছু ক্ষেত্রে নিরাপদ মনে করছে বিশেষজ্ঞরা

Next Post

ব্যাটিংয়ে এগিয়েছেন ফারজানা-নিগার, বোলারদের মধ্যে নাহিদা-মারুফা

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিংয়ে এগিয়েছেন ফারজানা-নিগার, বোলারদের মধ্যে নাহিদা-মারুফা

সিনেমা প্রেমীদের জন্য বারবি-ওপেনহেইমার সিনেমার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একই দিনে বারবি-ওপেনহেইমার, সিনেমাপ্রেমীদের তর সইছে না!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT