চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই দিনে বারবি-ওপেনহেইমার, সিনেমাপ্রেমীদের তর সইছে না!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 18, জুলাই 2023
in বিনোদন
A A
সিনেমা প্রেমীদের জন্য বারবি-ওপেনহেইমার সিনেমার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ বছর বয়সী টরন্টোর বাসিন্দা ড্যানিয়েল কোনিকফের ২৩ জুলাই বিয়ে। তার আগে ২১ জুলাই তিনি হবু বউ এবং বিয়েতে আমন্ত্রিত সব অতিথিদের নিয়ে যাবেন গ্রেটা গারউইগের ‘বারবি’ এবং ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’ দেখতে!

বিয়ের দিনের চেয়ে সিনেমা দেখার দিনটি নিয়ে তার বেশি উত্তেজনা কাজ করছে। একই অবস্থা পুরো বিশ্বের সিনেমাপ্রেমীদেরও।

সামাজিক মাধ্যমেও চলছে ‘বারবেনহেইমার’ ট্রেন্ড। একই দিনে দুটি বহুপ্রতীক্ষিত ছবি মুক্তি পাচ্ছে। কোনোটির ক্রেজই কোনোটির চেয়ে কম নয়। দুটি ছবিই সামাজিক মাধ্যমে হাইপ সৃষ্টি করেছে। দুটি ছবি দুই মেজাজের, তবুও বহু দর্শক একই দিনে ছবি দুটি দেখার টিকেট কিনেছেন।

এএমসি থিয়েটারে সূত্রে ৪০ হাজার মানুষ একই দিনে ছবি দুটো দেখার জন্য অগ্রিম টিকেট কিনেছেন।

সামাজিক মাধ্যম ভরে গেছে সিনেমা দুটি নিয়ে ফ্যান আর্ট, মিম ও ফ্যান প্রেডিকশনে। ঝলমলে গোলাপি ‘বারবি’ আর ডার্ক, ভারিক্কি ‘ওপেনহেইমার’ নিয়ে ভক্তদের মাঝে চলছে তর্কাতর্কিও।

তবে সিনেমা দুটির মুক্তি নিয়ে আছে অনিশ্চয়তাও। হলিউডে চলছে বেতন বৃদ্ধির দাবিতে হলিউডের লেখক ও অভিনেতাদের ধর্মঘট। ছয় দশক পর অচলাবস্থায় হলিউড। সম্মানী বাড়ানো এবং কর্ম পরিবেশ উন্নত করার দাবিতে ‘রাইটারস গিল্ড অব আমেরিকা’ সংগঠনের নেতৃত্বে আড়াই মাস ধরে চলছে এই আন্দোলন। ১৩ জুলাই যোগ দিয়েছে অভিনয়শিল্পীদের সংগঠন ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড’ও।

আন্দোলনে সংহতি জানাতে ‘ওপেনহেইমার’-এর শিল্পীরা প্রিমিয়ার অনুষ্ঠান বয়কট করেছেন গত বৃহস্পতিবার। এই পরিস্থিতিতে সিনেমা মুক্তিও স্থগিত হয়ে যায় কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

‘বারবি’র গল্প সংক্ষেপ হলো, ইউটোপিয়ান বারবি ল্যান্ড থেকে বহিষ্কৃত হওয়ার পরে বারবি ও কেন বাস্তব পৃথিবীতে ঘুরে বেড়ায় আত্ম-আবিষ্কারের যাত্রায়। সেখানে ঘটতে থাকে মজার মজার সব ঘটনা।

‘পারমাণবিক বোমার জনক’ জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে তৈরি হয়েছে ‘ওপেনহেইমার’ ছবিটি। তবে এটি বায়োপিক নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। ‘ওপেনহেইমার’ পারমাণবিক বোমার বিপ্লবী সৃষ্টি এবং এর উৎক্ষেপণের পরের গল্প বলবে দর্শকদের।

সূত্র: ভ্যারাইটি

Tags: ওপেনহেইমারনোলানবারবিলিড বিনোদনসিনেমাহলিউড
Previous Post

ব্যাটিংয়ে এগিয়েছেন ফারজানা-নিগার, বোলারদের মধ্যে নাহিদা-মারুফা

Next Post

বেলিংহামকে ‘বাজে’ শব্দ শেখাচ্ছেন রিয়াল সতীর্থরা

Next Post
রিয়াল সতীর্থরা বেলিংহামকে বাজে শব্দ শেখাচ্ছেন, ফুটবল মাঠে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলিংহামকে ‘বাজে’ শব্দ শেখাচ্ছেন রিয়াল সতীর্থরা

প্রিয়তমা সিনেমার পোস্টার যেখানে একজন বৃদ্ধ পুরুষ দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০তম দিনেও হাউজফুল ‘প্রিয়তমা’, শাকিবের কৃতজ্ঞতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT