চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কৃতির মধ্যে ধর্ম থাকাটা কোনো সংকটের ব্যাপার নয়: সাজ্জাদ শরিফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 11, জানুয়ারি 2026
in - সেমি লিড, শিল্প সাহিত্য
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, অনুবাদক এবং  সাংবাদিক সাজ্জাদ শরিফ বলেন, সংস্কৃতির মধ্যে ধর্ম থাকাটা কোনো সংকটের ব্যাপার নয়, ইউরোপের সংস্কৃতির মধ্যে এখনও ধর্ম একটা বড় ব্যাপার হয়ে আছে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ‘জাতীয়তাবাদ ও ধর্ম: শামসুর রাহমান ও আল মাহমুদ’ শীর্ষক একক বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “শামুসর রাহমান এবং আল মাহমুদ, এই দুই কবিকে আমরা যে জাতীয়বাদ ও ধর্ম দিয়ে দেখি এটা অনেক পরের নির্মাণ, এই দুজনেরই সাংস্কৃতিক ভাবাদর্শ এক।”

জাতীয়তাবাদ ও ধর্মের বিবেচনায় আমাদের দুই প্রধান কবিকে বিবেচনার রাজনীতির সংকীর্ণ দিক উপস্থাপন করতে গিয়ে তিনি বাংলাদেশের এবং বাংলার ইতিহাস ও সাংস্কৃতিক প্রেক্ষাপট উপস্থাপন করেন।

তিনি বলেন, আমরা সবকিছুকে আমাদের পুরনো প্রজ্ঞা, পুরনো ধারণা দিয়ে বুঝতে চাই। অনেক সময় সেই বোঝার প্রক্রিয়াটা ব্যর্থ হয়। জাতীয়তাবাদ ও ধর্মের ফ্রেমে আমরা যেভাবে শামসুর রাহমান ও আল মাহমুদকে দেখি সেটা ঠিক নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসীমউদ্দীন—এই ধরনের ফ্রেম করাটা আমাদের দৈন্য। আমাদের প্রধান কবিদের নতুন উপলব্ধির আলোকে আবিষ্কার করা জরুরি বলে মত দেন তিনি।

পরিচয়ের রাজনীতির কথা বলতে গিয়ে সাজ্জাদ শরিফ বলেন, মানুষ যখন পরিচয়ের রাজনীতিতে ঢুকে যায়, তখন সে অন্য পরিচয়ের লোকদের একেবারে মেরে ফেলে।

তিনি বলেন, বৃহত্তর অর্থে এই দুই কবিও তখন জাতীয়তাবাদী সাংস্কৃতিক পরিচয় নির্মাণ করছেন। আমরা এটা পছন্দ বা অপছন্দ করতে পারি, পরিচয়বাদী রাজনীতির সমালোচনা করার মতো নানা তাত্ত্বিক অস্ত্র এখন আমাদের কাছে আছে। কিন্তু এটাই ইতিহাসের বাস্তবতা। আমরা ইতিহাস বদলাতে পারি না।

অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক ও অনুবাদক অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস বলেন, একজন মানুষ মুসলিম হতে পারে, বাঙালি হতে পারে, একজন মানুষের এ ধরনের অনেকগুলো পরিচয় থাকাটা কোনো দোষের ব্যাপার নয়। এই সবগুলো পরিচয়কে ধারণ ও সামঞ্জস্য রাখার ওপর জোর দেন তিনি।

জাতীয়তাবাদ ও ধর্মের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, আমাদের রাজনৈতিক ইতিহাস দুর্ভাগ্যজনক।

শামসুর রহমান এবং আল মাহমুদের প্রসঙ্গে তিনি বলেন, শামসুর রহমানকে এক সময় আমরা বলতাম নাগরিক কবি আর আল মাহমুদকে গ্রামীণ কবি। ভাষার চমক না দেখিয়েও সুন্দর কবিতা লিখেছেন আল মাহমুদ। কবি নজরুল ইসলামের পর বাংলা কবিতায় ইসলামি শব্দ ব্যবহারে আল মাহমুদ সবচেয়ে সফল বলে মন্তব্য করেন খালিকুজ্জামান ইলিয়াস।

আয়োজনের শুরুতে সূচনা বক্তব্য রাখেন সংস্কৃতিবাংলার সচিব লেখক ও সাংবাদিক ষড়ৈশ্বর্য মুহম্মদ।

তিনি বলেন, বাংলাদেশের কবিতার প্রধান দুই কবিকে নিয়ে যে ধরনের বিভাজন তৈরি করা হয়েছে তা ওই দুই কবিকে যেমন সংকীর্ণ রাজনৈতিক ধারণার মধ্যে বন্দি করা হয়েছে, তেমনই আমরাও তাতে বন্দি হয়ে গেছি। এ থেকে বেরিয়ে জাতীয়তাবাদ ও ধর্মের বাইরে দাঁড়িয়ে দুই কবিকে বিবেচনার মাধ্যমে একটা নতুন চেতনার জায়গায় পৌঁছানোর লক্ষ্যেই আমাদের এই আলোচনা।

একক বক্তৃতার এই আয়োজনের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন সংস্কৃতিবাংলার আহ্বায়ক অধ্যাপক মাসউদ ইমরান মান্নু। আয়োজনের শেষে ছিল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নের উত্তর দেন সাজ্জাদ শরিফ এবং খালিকুজ্জামান ইলিয়াস। সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন মাসউদ ইমরান মান্নু।

Previous Post

শাহবাগ ও কক্সবাজারে “নয়া মানুষ”

Next Post

যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত সহিংসতার বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ

Next Post
যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত সহিংসতার বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত সহিংসতার বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ

৪৯ সশস্ত্র রোহিঙ্গা বিজিবি হেফাজতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT