চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৯ সশস্ত্র রোহিঙ্গা বিজিবি হেফাজতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 11, জানুয়ারি 2026
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্টির মধ্যে সংঘাতের জের ধরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৪৯ সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে। তাদেরকে দুপুরে হোয়াইকং বিজিবি ক্যাম্পের হেফাজতে নিয়ে আসা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি)-বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে ওপার থেকে ছোঁড়া গুলিতে বাংলাদেশি শিশু নিহত। এ ঘটনায় রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। সকালে খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকার বাসিন্দারা টেকনাফ মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করে। পরে বিজিবি ও সেনা সদস্যরা এসে বিক্ষোভ থামায়।

আরও জানা গেছে, রবিবার সকালের দিকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সাথে অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় সীমান্তের ওপার থেকে আসা গুলিতে ওই শিশু নিহত হয়। শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুপুরের দিকে ওপারের সংঘর্ষে টিকতে না পেরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৪৯ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসে। এসময় বিজিবি টহল টিমের সদস্যরা তাদের হেফাজতে নিয়ে আসে।

বিজিবি সূত্রে জানা যায়, সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ৬৪ বিজিবির অধিনায়ক ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন। সেইসঙ্গে টহল জোরদার করা হয়েছে।

Tags: আরাকান আর্মিটেকনাফমিয়ানমাররোহিঙ্গারোহিঙ্গা
Previous Post

যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত সহিংসতার বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ

Next Post

নারীর দক্ষতা উন্নয়নে কুকিং এসোসিয়েশনের রান্নার প্রশিক্ষণ ও প্রতিযোগিতা

Next Post

নারীর দক্ষতা উন্নয়নে কুকিং এসোসিয়েশনের রান্নার প্রশিক্ষণ ও প্রতিযোগিতা

হৃদয়ের ৫৬ বলে অপরাজিত ৯৭, রাজশাহীর সামনে রংপুরের ১৭৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT