চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

`সন্ত্রাসী-চাঁদাবাজদের লাল কার্ড’, বিএনপির বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, রাজনীতি
A A

গডফাদারসহ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বর্জনের দাবিতে রাজধানীর ডেমরায় লাল কার্ড দেখিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ডেমরা থানা বিএনপির নেতাকর্মীরা।

একই সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানানো হয়।

সোমবার বিকেলে ডেমরা থানা বিএনপির উদ্যোগে সারুলিয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সারুলিয়া গরুর হাট থেকে শুরু হয়ে সারুলিয়া বাজার, টেংরা, তালতলা, মা মেমোরিয়াল একাডেমি ও টেংরা সফুর উদ্দিন মার্কেট প্রদক্ষিণ করে রানীমহল ব্রিজের ঢালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সদ্য বিলুপ্ত ঘোষিত ডেমরা থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাবেক আহ্বায়ক এস. এম. রেজা চৌধুরী সেলিম।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। চিহ্নিত গডফাদারদের নেতৃত্বে পরিচালিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

নেতাকর্মীরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মাদকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে অগ্রাধিকার দিয়েই এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করারও ঘোষণা দেন তারা।

সমাবেশে নেতৃবৃন্দ ঘোষণা দেন, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যেকোনো মূল্যে বাংলাদেশকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করা হবে। দেশের স্থিতিশীলতা বিনষ্টকারী যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও জানান তারা।

কর্মসূচিতে ডেমরা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান খোকন ও মো. অহিদুল ইসলাম অহিদ, সদস্য মো. মনির হোসেন খান, মো. আহাদুল্লাহ, আবুল বাসার পারভেজ, ওমর ফারুক ভূঁইয়া, মো. রফিকুল ইসলাম ও মো. সুজন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সাবেক সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম এবং ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আলমগীর মিয়া ও সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা কর্মসূচিতে অংশ নেন।

Tags: চাঁদাবাজলালকার্ডসন্ত্রাস
Previous Post

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

Next Post

ফেস আইডি ছাড়াই আসছে অ্যাপলের ফোল্ডেবল আইফোন

Next Post
ছবি: সংগৃহীত

ফেস আইডি ছাড়াই আসছে অ্যাপলের ফোল্ডেবল আইফোন

ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে ফল প্রকাশে দীর্ঘসূত্রতা, সেশনজটের শঙ্কায় শিক্ষার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT