চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে শুধু লাল আর লাল

তামীম সানিয়াত তন্ময় by তামীম সানিয়াত তন্ময়
4:00 অপরাহ্ন 30, জুলাই 2024
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুক বন্ধু তালিকা দেখাচ্ছে, বিভিন্ন বন্ধুদের প্রোফাইল ছবি ও নাম. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান বিক্ষোভে শিক্ষার্থীদের হত্যা ও নির্যাতন করা হচ্ছে দাবি জানিয়ে একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এরই অংশ হিসেবে ফেসবুকে এই আন্দোলনকে সমর্থন জানিয়ে অনেকেই তাদের ফেসবুকের প্রোফাইল ছবিতে ব্যবহার করছেন লাল রং। 

মঙ্গলবার (৩০ জুলাই) ফেসবুকে ব্যক্তিগত প্রোফাইল এবং গ্রুপগুলো ঘুরে দেখা যায় লাল আর লাল। আন্দোলনকে সমর্থন জানিয়ে অনেকেই তাদের প্রোফাইল পিকচারে লাল রংয়ের ছবি ব্যবহার করছেন। পাশাপাশি অনেককে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে একক ও দলীয় ছবিও দিতে দেখা যায়। একই সাথে ক্যাপশনে ব্যবহার করা হচ্ছে বেশ কিছু হ্যাশট্যাগও।

বর্তমানে দেশে বন্ধ রয়েছে ফেসবুকসহ মেটার বেশ কিছু পরিষেবা। তারপরও ভিপিএন ব্যবহার করে অনেকেই চালাচ্ছেন ফেসবুক।

আমাদের দেশে ভিপিএন নিষিদ্ধ নয় বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং অধ্যাপক ড. কাজী মুহাইমিন-আস-সাকিব। তিনি বলেন, সরকার যদি দেশে ফেসবুক নিষিদ্ধ করত, তাহলে তাহলে ভিপিএন ব্যবহার করে ফেসবুকে প্রবেশ করা হত অপরাধ। তবে যেহেতু ফেসবুক নিষিদ্ধ না তাই ভিপিএন এবং ভিপিএন ব্যবহার করে ফেসবুকে প্রবেশ অপরাধ নয়।

ফেসবুকে আন্দোলনকারীদের সমর্থনে প্রোফাইলে পিকচারে লাল রং ব্যবহার করেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাজিবুর রহমান নাঈম। তিনি বলেন, আন্দোলনকারীদের দাবি যৌক্তিক। তাই তাদের সমর্থনে এই রং ব্যবহার করেছি।

আন্দোলন সমর্থন জানাতেই নিজের ফেসবুকের প্রোফাইল পিকচারে লাল রংয়ের ছবি ব্যবহার করেছেন জুবায়ের মাহমুদ নামের এক শিক্ষার্থী।
তিনি বললেন, আন্দোলনে অনেক রক্ত ঝড়েছে। তাই রক্তের রং আর সমর্থনে ফেসবুকের প্রোফাইল পিকচারে লাল রং ব্যবহার করেছি।

এদিকে, আজ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনার পাশাপাশি ধারণ করা হবে কালো ব্যাজ। এর অংশ হিসেবে অনেকেই তাদের প্রোফাইল পিকচারে ব্যবহার করছেন কালো রংয়ের ছবি।

এর আগে গত রোববার (২৮ জুলাই) রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। তবে অনেকেই এই বার্তা জোরপূর্বক করানো বলে দাবি ওঠায়। তবে ডিবির পক্ষ থেকে বলা হয়, সরকার দাবি মেনে নেয়াতেই তারা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। জোরপূর্বক কিছু করানো হয়নি।

Tags: ফেসবুকলাল
Previous Post

‘গ্রেপ্তার বাণিজ্য চলছে’ অভিযোগের জবাবে যা বললো পুলিশ

Next Post

গুলি করে আন্দোলন দমানোর অসুস্থ মানসিকতা থেকে সরতে হবে সরকারকে

Next Post
বাংলাদেশের রাজনৈতিক নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলি করে আন্দোলন দমানোর অসুস্থ মানসিকতা থেকে সরতে হবে সরকারকে

নির্বাচনী অফিসের ভেতরে ধাক্কাধাক্কি ও আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাবু টানিয়ে দাপ্তরিক কাজ করছেন সেতু বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT