বনানীর সেতু ভবনের সামনে নাশকতাকারীদের সারি সারি পুড়িয়ে দেওয়া গাড়ির পাশেই তাবু টানিয়ে দাপ্তরিক কাজ করছেন সেতু বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। নথিপত্র অফিসের ভেতরে থাকায় কাজ করতে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের। ভবনটিকে কাজের উপযোগী করতে প্রায় একমাস সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।








