চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিত্যক্ত অস্ত্র-গুলি উদ্ধার; গ্রেনেড-বিস্ফোরক ধ্বংস করল সিটিটিসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 22, অক্টোবর 2024
in - সেমি লিড, অপরাধ
A A
অস্ত্র ও বিস্ফোরক ধ্বংসের জন্য প্রস্তুত সিটিটিসি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর পুলিশের ওয়ারী, বিমানবন্দর, রূপনগর ও শাহজাহানপুর থানাধীন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

এছাড়া কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপ গাজীপুরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি গ্রেনেড ধ্বংস করেছে ও যশোরে দুই কেজি বিস্ফোরক জাতীয় পদার্থ নিষ্ক্রিয় করেছে।

আজ মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ওয়ারী থানার টিপু সুলতান রোডের চামু ডেন্টাল মোড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবারের ১১১ রাউন্ড তাজা গুলি, দুটি লং রেঞ্জ টিয়ার গ্যাস শেল ও ৬ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

বিমানবন্দর থানা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের পূর্ব পাশের মসজিদের পাশের ময়লার স্তুপ থেকে ১৩ রাউন্ড সিসা ও ৪ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশের একটি টিম।

রূপনগর থানা পুলিশ জানায়, একই দিন মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ঝিলের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি চায়না রাইফেলের অংশবিশেষ উদ্ধার করে রূপনগর থানা পুলিশ। পরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ অস্ত্রাগার সূত্রে জানা যায়, উদ্ধার চায়না রাইফেলটি মিরপুর মডেল থানার লুট হওয়া রাইফেল।

শাহজাহানপুর থানা জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে গত রোববার দুপুর ২টা ৪৭ মিনিটের দিকে রাজারবাগ-মালিবাগ ফ্লাইওভারের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করে শাহজাহানপুর থানা পুলিশ।

ডিএমপির সিটিটিসি ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার আরশি নগর রিসোর্টের পাশে একটি শক্তিশালী পুরোনো আর্জেস গ্রেনেড পাওয়ার সংবাদ পেয়ে স্পেশাল অ্যাকশন গ্রুপের বোম্ব ডিসপোজাল টিম সেটি সফলতার সঙ্গে ধ্বংস করা হয়।

এছাড়া গতকাল সোমবার যশোরের মনিরামপুর থানা জব্দকরা প্রায় দুই কেজি উচ্চমাত্রার বিস্ফোরক জাতীয় পদার্থ আদালতের নির্দেশে যশোর পুলিশ লাইনস মাঠে সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা নিরাপদে নিষ্ক্রিয় করেন।

Tags: সিটিটিসি
Previous Post

দুইশর বেশি লক্ষ্য দিতে পারলে সম্ভব, বললেন হাসান

Next Post

ডিএমপির মাদকবিরোধী অভিযানে ১১ মামলায় গ্রেপ্তার ১১

Next Post
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১১ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে ১১ মামলায় গ্রেপ্তার ১১

নিরাপত্তা বাহিনীর একজন সদস্যের ছবি, পেশাদার পোশাকে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পেশাদার সশস্ত্র ছিনতাইকারী চক্রের সক্রিয় ১ সদস্য গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT