রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য উদ্ধারসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।
সেসময় তাদের কাছ থেকে ৫৪ পিস ইয়াবা, ১ কেজি ৭০ গ্রাম গাঁজা, ১ .৫ গ্রাম হেরোইন ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন: গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা করা হয়েছে।
অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে ও মাদকের সাথে জড়িতদের গ্রেপ্তারে ডিএমপির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।









