চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ ঘণ্টায় ‘পুনর্জন্ম’র অন্তিম পর্বের ভিউ ৩০ লাখ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:07 পূর্বাহ্ন 02, জুলাই 2023
in বিনোদন
A A
অভিনেত্রী চমৎকার অভিনয়ে মনোযোগ আকর্ষণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই প্রাইমের ইউটিউবে প্রকাশের মাত্র ২২ ঘণ্টায় ৩ মিলিয়ন (৩০ লাখ) ভিউয়ের রেকর্ড স্পর্শ করলো ভিকি জাহেদের বহুল আলোচিত ‘পুনর্জন্ম’ নাটকের অন্তিম পর্ব! যা নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা সহ নাটকটির সঙ্গে সংশ্লিষ্টরা!

শুধু ভিউয়ের রেকর্ডই নয়, ইউটিউব ট্রেন্ডিংয়েও নাটকটি এখন তালিকার উপর দিকে। অর্থ্যাৎ বাংলাদেশে এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে ২ নম্বরে জায়গা করে নিয়েছে নাটকটি। শীর্ষস্থানে আছে কাজল আরেফিন অমি পরিচালিত তারকাবহুল নাটক ‘কিডনি’। এটিও চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানে দেখেছেন দর্শক!

শনিবার রাত পৌনে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে ‘পুনর্জন্ম’র অন্তিম পর্ব দেখা হয়েছে ৩৩ লাখ বার! যেখানে মন্তব্য আছে ১২ হাজারের বেশী! প্রায় সব মন্তব্যেই দর্শক তার ভালো লাগার কথা লিখেছেন! প্রশংসা করেছেন নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা আফরান নিশো ও মেহজাবীনের।

২২ ঘণ্টায় ৩০ লাখ ভিউডের রেকর্ড স্পর্শ করায় ভিকি জাহেদ ফেসবুকে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘মাত্র ২২ ঘন্টায় ইউটিউবে ৩০ লক্ষ ভিউস অর্জন করেছে পুনর্জন্ম অন্তিম পর্ব! অভিনন্দন জানাই পুনর্জন্ম সিরিজের পুরো টিমকে। দর্শকদের প্রতি রইলো অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।’

এরআগে শুক্রবার রাতে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারের পর প্রকাশিত হয় চ্যানেল আই প্রাইমের ইউটিউবে! স্ট্রিমিং হওয়ার সময় একসঙ্গে এক লাখের বেশী দর্শক দেখেন ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তীর বিশেষ এই নাটক! সিক্যুয়ালে নির্মিত এই নাটকের মূল চরিত্রে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এছাড়াও ‘পুনর্জন্ম’ ইউনিভার্সে নওশাবা, মুকুল সিরাজসহ, সেন্টু, খায়রুল বাসার সহ আগে যাদেরকে দেখেছেন দর্শক, অন্তিম পর্বে সবাইকে পাবেন।

২০২১ সালের জুলাইতে চ্যানেল আইয়ের উদ্যোগে ‘পুনর্জন্ম’ নির্মিত হয়েছিল। প্রথম কিস্তিতে নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়। এরপর একই বছরের অক্টোবরে প্রচারিত হয় ‘পুনর্জন্ম ২’। সর্বশেষ গেল বছরের ১ অক্টোবর চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সম্প্রচার হয় ‘পুনর্জন্ম ৩’। এরপর রিলিজ দেয়া হয় চ্যানেল আই প্রাইমের ইউটিউবে। সেখানে লাখ লাখ দর্শক নাটকটি দেখেছেন, করেছেন তুমুল প্রশংসা।

Tags: অন্তিম পর্বআফরান নিশোচ্যানেল আইনাটকপুনর্জন্মমেহজাবীনলিড বিনোদনসিনেমা
Previous Post

প্রতিপক্ষের আঘাতে মুক্তিযোদ্ধা নিহত

Next Post

লর্ডসে শেষ বিকেলে ছড়াল উত্তেজনা

Next Post
লর্ডসে ক্রিকেটাররা শেষ বিকেলে উত্তেজনাপূর্ণ মুহূর্তে একে অপরের সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লর্ডসে শেষ বিকেলে ছড়াল উত্তেজনা

বোনকে উত্যক্তের প্রতিবাদে ভাইকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃতরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বোনকে উত্যক্ত করার প্রতিবাদে ভাইকে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT