চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লর্ডসে শেষ বিকেলে ছড়াল উত্তেজনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 পূর্বাহ্ন 02, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
লর্ডসে ক্রিকেটাররা শেষ বিকেলে উত্তেজনাপূর্ণ মুহূর্তে একে অপরের সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৭১ রানের জয়ের লক্ষ্যে নামা ইংল্যান্ড দ্রুত ৪ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকতে থাকে। পঞ্চম উইকেটে বিপর্যয় সামাল দেন বেন ডাকেট ও বেন স্টোকস। ফিফটি পাওয়ার পর ফাইন লেগে ডাকেটের ক্যাচ নেন মিচেল স্টার্ক। তৃতীয় আম্পায়ার মরিস এরাসমাস দেন নট আউটের সংকেত। টিভি রিপ্লেতে ক্যাচ নেয়ার দৃশ্য স্পষ্ট ছিল না। বলের নিচে স্টার্কের হাত আছে দেখা গেলেও এরাসমাসের মনে হয়েছিল বল মাটি স্পর্শ করেছে। ডাকেট ক্রিজে থেকে যাওয়ায় লর্ডসের গ্যালারিতে স্বাগতিক দর্শকরা আনন্দে ফেটে পড়লেও অজি ফিল্ডাররা ছিলেন নাখোশ। দিনের খেলা শেষে তাদের দুই ফিল্ডারকে আম্পায়ারদের ঘিরে ফেলে কথা বলতেও দেখা যায়।

শনিবার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে উত্তেজনা ছড়ানো চতুর্থ দিন শেষে ইংল্যান্ড লক্ষ্য তাড়ায় নেমে ৪ উইকেটে করেছে ১১৪ রান। জয়ের জন্য এখনও প্রয়োজন ২৫৭ রান, হাতে ৬ উইকেট। ডাকেট ৬৭ বলে ৬ চারে ৫০ ও বেন স্টোকস ৬৬ বলে এক চার ও এক ছক্কায় ২৯ রানে থেকে শেষদিনের খেলা শুরু করবেন।

চালকের আসনে থেকেই অস্ট্রেলিয়া লর্ডস টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করেছিল। লাঞ্চ বিরতির পর ব্যাটিং ধসে ৪০ রান তুলে শেষ ৫ উইকেট হারায় তারা। তবুও পায় ৩৭০ রানের বড় লিড।

২ উইকেটে ১৩০ রান নিয়ে অজিরা দিনের খেলা শুরু করে। উসমান খাজা ও স্টিভেন স্মিথ তৃতীয় উইকেটে ৬৪ রান যোগ করেন। ফিফটি তুলে নেয়া খাজা ১৮৭ বলে ১২ চারে ৭৭ রানের ধৈর্যশীল ইনিংস খেলে স্টুয়ার্ট ব্রডের বলে ফাইন লেগে দ্বাদশ ফিল্ডার পটসের তালুবন্দি হন। খানিক পর সাজঘরে ফেরেন স্মিথ, ৬২ বলে ৫ চারে করেন ৩৪ রান। ব্রডের বলে জো রুটের হাতে ধরা পড়ার আগে মাত্র ৭ রান করেন ট্রাভিস হেড। ক্যাঙ্গারুদের ১৯৭ রানে পঞ্চম উইকেটের পতন হয়।

ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি লিড বাড়িয়ে নেয়ার কাজে মনোযোগ দিয়েছিলেন। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ৪২ রানের জুটি। এরপরই নামে ধস। গ্রিন ১৮ ও ক্যারি ২১ রান করে ড্রেসিংরুমের পথ ধরেন। টেল এল্ডারদের নিয়ে স্কোর বাড়ানোর চেষ্টা করেন স্টার্ক, ১৫ রানে ছিলেন অপরাজিত। অধিনায়ক কামিন্স করেন ১১ রান। শেষদিকে বড় জুটি না হওয়ায় ২৭৯ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। অজিরা প্রথম ইনিংসে ৯১ রানের লিড পাওয়ায় ইংলিশদের ৩৭১ রানের জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায়।

ইংল্যান্ডের পক্ষে ব্রড নেন ৪ উইকেট। দুটি করে উইকেট পান জশ টাং এবং অলি রবিনসন।

থ্রি লায়ন্সদের বাজবল ক্রিকেটকে শুরুতেই বল হাতে অকার্যকর বানিয়ে দেন স্টার্ক ও কামিন্স। দ্রুতই ৪ উইকেট হারিয়ে স্বাগতিকরা রীতিমত ধুঁকতে থাকে।

প্রথম দুই উইকেট তুলে নেন স্টার্ক। তার বলে ক্যারির গ্লাভসবন্দি হন ৩ রান করা ওপেনার জ্যাক ক্রলি। অলি পোপও করেন ৩ রান, হন বোল্ড।

৩৫ বলে ২ চারে ১৮ রান করা জো রুটের উইকেট তুলে নেন কামিন্স। প্রথম স্লিপে ক্যাচ নেন ডেভিড ওয়ার্নার। দলীয় ৪৫ রানের মাথায় কামিন্সের বলে বোল্ড হন ৪ রান করা হ্যারি ব্রুক।

পঞ্চম উইকেটে বিপর্যয় সামাল দেয়ার কাজ করছেন ওপেনার বেন ডাকেট এবং অধিনায়ক বেন স্টোকস। ৬৯ রানের অবিচ্ছিন্ন ওই জুটির দিকে তাকিয়ে রয়েছে ইংল্যান্ড।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজইংল্যান্ডখাজাডাকেটব্রডলর্ডসলিড স্পোর্টসস্মিথ
Previous Post

২২ ঘণ্টায় ‘পুনর্জন্ম’র অন্তিম পর্বের ভিউ ৩০ লাখ!

Next Post

বোনকে উত্যক্ত করার প্রতিবাদে ভাইকে হত্যা

Next Post
বোনকে উত্যক্তের প্রতিবাদে ভাইকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃতরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বোনকে উত্যক্ত করার প্রতিবাদে ভাইকে হত্যা

চ্যানেল আই অনলাইন এর নতুন নাটকের প্রচার চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পেল চ্যানেল আই'র সাড়া জাগানো নাটক পুনর্জন্ম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT