চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইস্তাম্বুলের জন্য হোটেল বুকিং রাখতে বললেন ক্লপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 পূর্বাহ্ন 29, মে 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুল কোচ জার্গেন ক্লপ স্টেডিয়ামে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার একটা দৃঢ় বিশ্বাস আছে যে আমরা আবার ফিরে আসব। ছেলেরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতার। আগামী মৌসুমে আমাদের অসাধারণ এক দল থাকবে। এটা (চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল) পরের মৌসুমে কোথায়? ইস্তাম্বুল? হোটেল বুক করুন।’

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের পর দলকে নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় এভাবেই শোনালেন লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ।

সদ্যগত মৌসুমে চেলসিকে হারিয়ে এফএ কাপ ও কারাবাও কাপ জিতেছে অলরেড দলটি। ইপিএলে অল্পের জন্য ম্যানচেস্টার সিটির কাছে হারিয়েছে শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের বিপক্ষে দাপটে খেলেও নষ্ট করেছে একের পর এক গোলের সুযোগ। লিভারপুলকে যার মূল্য দিতে হল প্যারিস থেকে খালি হাতে ফিরে।

রিয়াল গোলরক্ষক থিবো কোর্ত্তোয়ার অতিমানবীয় পারফরম্যান্সের সামনে জালে বল জড়াতে পারেননি মানে-সালাহরা। ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে চূর্ণ হয় তাদের ট্রফি জয়ের আশা। সবশেষে মৌসুম কতটা ভালো কেটেছে তার হিসাব কষতে দ্বিধায় ক্লপ।

‘ড্রেসিংরুমে এই মুহূর্তে কেউ মনে করে না যে এটি একটি দুর্দান্ত মৌসুম ছিল। এরজন্য আমাদের কয়েকঘণ্টা অপেক্ষার প্রয়োজন হতে পারে। আমরা ভালো খেলেছি, নিখুঁত নয়। ছেলেরা সব চেষ্টাই করেছে।’

Tags: অলরেডক্লপচ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদলস ব্লাঙ্কোসলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

‘মাদ্রিদ যখন ফাইনাল খেলে, তারা জেতে’

Next Post

বেনজেমার অফসাইড, ওটা তাহলে গোল ছিল?

Next Post
ফুটবল ম্যাচে অফসাইডের পরিস্থিতি, বেনজেমার গোলের চেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনজেমার অফসাইড, ওটা তাহলে গোল ছিল?

ফুটবল স্টেডিয়ামে দর্শকদের জন্য বিলম্বের ঘোষণা স্ক্রিনে দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনাল ‘বিলম্ব কাণ্ডে’ তদন্ত চায় লিভারপুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT