চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনাল ‘বিলম্ব কাণ্ডে’ তদন্ত চায় লিভারপুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:40 পূর্বাহ্ন 29, মে 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল স্টেডিয়ামে দর্শকদের জন্য বিলম্বের ঘোষণা স্ক্রিনে দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমর্থকদের স্টেডিয়ামে ঢুকতে সমস্যার কারণে ৩৬ মিনিট দেরিতে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। লিভারপুল সমর্থকদের অনেকেই স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতে পারেননি। বাহিরে ভিড় করে ছিলেন তারা।

অলরেড সমর্থকদের ছত্রভঙ্গ করতে একসময় পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করেছে। এসময় সমর্থকদের মুখ-নাক ঢেকে রাখতে দেখা যায়। পুলিশ তাদের লক্ষ্য করে পিপার স্প্রেও ছুঁড়েছে বলে জানিয়েছে বিবিসি।

‘নিরাপত্তাজনিত কারণ’ উল্লেখ করে উয়েফা কিক-অফকে ৩৬ মিনিট বিলম্ব করে। অনেক দর্শক দাবি করেছেন, তারা কিক-অফের কয়েকঘণ্টা আগেই স্টেডিয়ামে প্রবেশের সময় বাধার মুখে পড়েছিলেন।

পরে বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে লিভারপুল। বলেছে, ‘স্তাদে দে ফ্রান্সে ম্যাচের সন্ধ্যায় লিভারপুল সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের সময় সমস্যার মুখোমুখি হওয়া এবং নিরাপত্তা বলয় ভেঙে যাওয়ায় আমরা অত্যন্ত হতাশ।’

‘এটি ইউরোপীয় ফুটবলের সর্বশ্রেষ্ঠ ম্যাচ এবং আজ রাতে সমর্থকদের যে অভিজ্ঞতা হয়েছে, আমরা যে দৃশ্য দেখেছি, তা অনুচিত হয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে এই অগ্রহণযোগ্য সমস্যার কারণগুলোর জানার জন্য তদন্তের অনুরোধ করছি।’

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা পরে বলেছে, তারা এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতিশীল। ফরাসি পুলিশ ও কর্তৃপক্ষ, ফরাসি ফুটবল ফেডারেশনের সাথে জরুরিভাবে এই বিষয়গুলো পর্যালোচনা করা হবে।

‘লিভারপুলের গ্যালারির দিকে থাকা ছোট দরজাগুলো হাজার হাজার ভক্তের চাপে অবরুদ্ধ হয়ে পড়েছিল, যারা জাল টিকিট কিনে এসেছিল, তাদের দ্বারা বাধা সৃষ্টি হয়েছে। এতে দরজাগুলো স্বাভাবিকভাবে কাজ করেনি।’

‘এটি ভক্তদের ঢোকার চেষ্টায় ভালোভাবেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যার ফল, প্রকৃত টিকিটধারী সমর্থকদের যতটা সম্ভব প্রবেশের সুযোগ দিতে কিক-অফ ৩৬ মিনিট বিলম্বিত করা হয়েছিল।’

‘কিক অফের পর স্টেডিয়ামের বাইরের সমর্থকদের সংখ্যা বাড়তে থাকলে পুলিশ কাঁদানে গ্যাস দিয়ে তাদের ছত্রভঙ্গ করে এবং স্টেডিয়াম থেকে দূরে সরিয়ে দেয়।’

খেলার শুরুতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও ম্যাচ মাঠে গড়ানোর পর সুষ্ঠুভাবেই শেষ হয়েছে। লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ।

Tags: অলরেডচ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদলস ব্লাঙ্কোসলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

বেনজেমার অফসাইড, ওটা তাহলে গোল ছিল?

Next Post

মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৯

Next Post
নিহতদের জন্য শোক প্রকাশ ও উদ্ধার কাজ চলছে, বাস দুর্ঘটনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৯

রিয়াল মাদ্রিদের মার্সেলো চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপা উঁচিয়ে বর্ণিল রিয়াল অধ্যায়ের ইতি টানলেন মার্সেলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT