চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনচেলত্তির এই রেকর্ড নেই আর কারও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 পূর্বাহ্ন 29, মে 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
আন্তোনিও কন্তে ফুটবল কোচিং, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুর রাজাদের ১৪তম ইউরোপসেরার মুকুট অর্জনের দিনে ইতিহাস গড়েছেন লস ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তিও। চারবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা প্রথম কোচ এখন তিনি।

একইসঙ্গে প্রথম কোচ হিসেবে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডাগআউটে থাকার নজিরও গড়েছেন আনচেলত্তি। একাধিক ক্লাবের হয়ে দুইবার ট্রফি জেতা একমাত্র কোচও ৬২ বর্ষী ইতালিয়ান।

এসি মিলানের কোচ হিসেবে ২০০২-০৩ এবং ২০০৬-০৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দে ভেসেছিলেন আনচেলত্তি। রিয়ালের হয়ে ২০১৩-১৪ মৌসুমে জিতেছেন। ২০২১-২২ মৌসুমে রিয়ালের হয়েই জিতলেন আরেকবার।

কোচ হিসেবে তিনবার করে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন জিনেদিন জিদান ও বব পেইসলি। জিদান রিয়াল ও পেইসলি লিভারপুলের ডাগআউটে পেয়েছেন শিরোপা।

ফাইনালের পর আনচেলত্তির প্রতিক্রিয়া ছিল, ‘আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমরা একটি দুর্দান্ত মৌসুম কাটিয়েছি। প্রথমার্ধে আমরা অনেক কষ্ট করেছি। কিন্তু শেষপর্যন্ত আমরা এই প্রতিযোগিতা জেতার যোগ্য ছিলাম।’

রিয়ালের দায়িত্ব ছাড়ার পর মাঝে বায়ার্ন মিউনিখ, নাপোলি ও এভারটনের কোচের চেয়ার সামলান আনচেলত্তি। সদ্যগত মৌসুমে রিয়ালে ফিরে লা লিগার পর জিতলেন চ্যাম্পিয়ন্স লিগও। বিষয়টি নিয়ে তিনি বেশ অভিভূত।

‘আমি রেকর্ডম্যান। গত বছর এখানে (রিয়াল) আসার সৌভাগ্য আমার হয়েছে। যথারীতি দারুণ এক দক্ষ এবং দৃঢ় মানসিকতার স্কোয়াডসহ একটি দুর্দান্ত ক্লাব পেয়েছি। মৌসুমের শীর্ষে তারা ছিল।’

Tags: অলরেডআনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদলস ব্লাঙ্কোসলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

ভিনিসিয়াসের গোলে মাদ্রিদ রাজাদের ঘরে ১৪তম শিরোপা

Next Post

‘মাদ্রিদ যখন ফাইনাল খেলে, তারা জেতে’

Next Post
মাদ্রিদ ফাইনালে জেতার পর একজন ফুটবল খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মাদ্রিদ যখন ফাইনাল খেলে, তারা জেতে’

লিভারপুল কোচ জার্গেন ক্লপ স্টেডিয়ামে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইস্তাম্বুলের জন্য হোটেল বুকিং রাখতে বললেন ক্লপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT