চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল ম্যাচকে ফাইনাল হিসেবে দেখছেন টুখেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:36 অপরাহ্ন 30, এপ্রিল 2024
in ফুটবল, স্পোর্টস
A A
জার্মান ফুটবল কোচের হাসিমুখ, পটভূমিতে ব্লু ব্যাকগ্রাউন্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

বুন্দেসলিগায় হতাশাজনক এক মৌসুম কাটাচ্ছে বায়ার্ন মিউনিখ। জার্মান কাপ থেকে আগেভাগে বিদায়ের পর জার্মান জায়ান্টরা লিগ শিরোপাও ধরে রাখতে পারেনি। ইউরোপসেরা হওয়ার মঞ্চে টিকে থাকা দলটির সামনে এবার চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে হারিয়ে সেমিফাইনালে আসা লস ব্লাঙ্কোসদের তাই কঠিন প্রতিপক্ষ মানছেন বায়ার্ন কোচ টুখেল। ফাইনালের টিকিট কাটতে তাই নিজেদের তিনি নিংড়ে দিতে চান। প্রয়োজনে ভাগ্যের সঙ্গেও চ্যালেঞ্জ নিতেও তারা প্রস্তুত।

শেষ চারের প্রথম লেগে মঙ্গলবার বায়ার্নের মাঠ খেলবে রিয়াল। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ৫০ বর্ষী টুখেল বলেছেন, ‘ম্যাচ জেতাটা কৌশল, ভাগ্য ও স্বাধীনভাবে খেলতে পারার উপর নির্ভর করছে। কৌশল সবসময় একটি বড় হাতিয়ার। এটা অনেকটা গাড়ির মতো, যা চালানোর সময় আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। যেখানে খেলোয়াড়দেরও কিছু বিষয়ে নির্দিষ্ট ধারণা থাকতে হবে। লড়াইয়ের মাঠে তাদেরও স্বাধীন অনুভব করতে হবে।’

রিয়াল মাদ্রিদের মতো মর্যাদাপূর্ণ দলের সঙ্গে জয় পেতে হলে ভাগ্য, ‘মুহূর্ত এবং গুণগতমানের একটা মিশ্রণ থাকা প্রয়োজন। তবে জয়ের জন্য আমরা সম্ভাব্য সব কিছু করতে প্রস্তুত। যদি ভাগ্যকে চ্যালেঞ্জ করতে হয়, আমরা চ্যালেঞ্জ করব।’

হাইভোল্টেজ ম্যাচটিকে সেমিফাইনাল নয়, বরং ফাইনাল হিসেবেই দেখছেন বায়ার্ন কোচ। বললেন, ‘রিয়ালের সঙ্গে ম্যাচ দুটি প্রথম দিকের ফাইনাল। ফাইনাল ম্যাচের মতো গুরুত্ব দিয়ে একাদশ সাজাবো। যারা ৯০ মিনিট খেলতে প্রস্তুত নয়, তাদের মাঠে নামব না। এখনই দ্বিতীয় লেগের কথা ভাবছি না। কারণ প্রথম লেগেই অনেক কিছুই ঘটতে পারে, যা ফিরতি লেগে খেলার নির্ধারক হবে। জয়ের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো। প্রত্যাবর্তন নিয়ে ভাবার সময় থাকবে।’

Tags: চ্যাম্পিয়ন্স লিগথমাস টুখেলবায়ার্নরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

ফ্ল্যাট থেকে উদ্ধার নায়িকার দেহ, হোয়াটসঅ্যাপে রহস্যজনক পোস্ট!

Next Post

পেরুতে বাস খাদে পড়ে ২৫ জনের মৃত্যু

Next Post
পেরুতে বাস খাদে পড়ে উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পেরুতে বাস খাদে পড়ে ২৫ জনের মৃত্যু

বিদ্যুৎ সঞ্চালন লাইনের পোল ও তারের দৃশ্য, সূর্যাস্তের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন চালু, ৩ জেলায় সতর্কতা জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT