চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে বার্সা-ভিয়ারিয়াল ম্যাচের বিরোধিতা রিয়ালের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 13, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলায় দুই দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ও ভিয়ারিয়াল ম্যাচের একটি মুহূর্ত।

যুক্তরাষ্ট্রে মিয়ামিতে বার্সেলোনা-ভিয়ারিয়ালের লা লিগার ম্যাচ আয়োজনের অনুমোদন দিয়েছে র‍য়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। ফিফার চূড়ান্ত অনুমোদন মিললে এটি হবে বিদেশের মাটিতে ইউরোপের শীর্ষ লিগগুলোর প্রথম ম্যাচ। পরিকল্পনাটির অবশ্য তীব্র সমালোচনা করেছে রিয়াল মাদ্রিদ।

আগামী ২০ ডিসেম্বর মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে গড়ানোর কথা রয়েছে বার্সা-ভিয়ারিয়ালের ম্যাচ। পরিকল্পনা বাস্তবায়নের জন্য উয়েফা, যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন, কনক্যাকাফ ও সবশেষে ফিফার চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।

স্পেন কর্তৃপক্ষের অনুমোদনের পর রিয়াল মাদ্রিদ বিবৃতি দিয়েছে, এই প্রস্তাবটি ম্যাচের সঙ্গে সম্পৃক্ত দলগুলোকে ‘অন্যায্য ক্রীড়া সুবিধা দেবে’ এবং ‘একটি অগ্রহণযোগ্য নজির স্থাপন করবে।’

যুক্তরাষ্ট্রে ম্যাচটি হলে হোম-অ্যাওয়ের সুবিধা থেকে বঞ্চিত এবং লিগের নীতিও লঙ্ঘন হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলোকে অবহিত বা পরামর্শ না করে আরএফইএফ এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও দাবি রিয়ালের।

বিবৃতিতে রিয়াল বলেছে, ‘হোম-অ্যাওয়ে লিগ ফরম্যাটে আঞ্চলিক পারস্পরিকতার মূলনীতি লঙ্ঘন করবে। রিয়াল মাদ্রিদ তার সদস্য, সমর্থক ও সামগ্রিকভাবে ফুটবল সমর্থকদের কাছে এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার কথা জানাতে চায়।’

‘যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয়, তাহলে পরিণতি এতটাই গুরুতর হবে যে, তা ফুটবল জগতে অন্য এক মোড় নেবে। তাছাড়া এধরনের যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ক্লাবের স্পষ্ট সম্মতি থাকতে হবে।’

Tags: বার্সেলোনামিয়ামিযুক্তরাষ্ট্ররিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশে ড্রোন প্রযুক্তি উন্নয়নে সহায়তায় আগ্রহী চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

Next Post

বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা দিতে পারে মালয়েশিয়া

Next Post
বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিরা বৈঠকে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা দিতে পারে মালয়েশিয়া

দেব-শুভশ্রী ধূমকেতু সিনেমার জন্য একসঙ্গে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ইতিহাসের পথে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT