চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ইতিহাসের পথে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 13, আগস্ট 2025
in বিনোদন
A A
দেব-শুভশ্রী ধূমকেতু সিনেমার জন্য একসঙ্গে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ৯ বছর পর ফিরছে টলিউডের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী! তাদের অভিনীত সর্বশেষ ছবি ‘ধূমকেতু’ অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাওয়া এই ছবিটি ইতোমধ্যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আলোচনা তৈরি করেছে।

আর মুক্তির একদিন আগে অগ্রিম বুকিংয়ে রীতিমত মাত করেছে এই সিনেমা! ছবিটির টিকেটের চাহিদা এতটাই বেশি যে, শো টাইম বাড়াতে হচ্ছে হল মালিকদের।

শুধু তাই নয়, সকাল ৭টায়ও শো দেওয়া হয়েছে। আর সেখানেই ম্যাজিক দেখিয়েছে ‘ধূমকেতু’। সেই শোতেও প্রথমদিনেই হাউজফুল টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে।

টিকেটের চাহিদার জন্য সকাল ৭টাতেও শো দেওয়া হয় হলগুলোর পক্ষ থেকে। আর সেখানেই কলকাতা সাউথ সিটি মলের আইনক্সে প্রথমবারের জন্য কোনো বাংলা সিনেমা সকাল ৭টার শোতে হাউজফুল টিকিট বিক্রি হলো! দেব বলছেন, এটা বাংলা সিনেমায় নতুন ইতিহাস!

মঙ্গলবার (১২ আগস্ট) দেব নিজের  অফিসিয়াল পেজ থেকে এ সুখবরটি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন।

ফেসবুক পোস্টে দেব লেখেন, “নো শো শেয়ারিং থেকে আর্লি মর্নিং শোজ- ‘ধূমকেতু’ নিঃসন্দেহে অনেক দূর এগিয়েছে! এখন শুধু শহরের হল মালিকেরাই নয়, সকল জেলার হল মালিকেরাও একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে সকালের শো চালাচ্ছে!”

অনুভূতি জানিয়ে দেব বলেন,“বক্স অফিসে এত অসাধারণ ওপেনিং দেখে আমি খুব খুশি! আমি সকলকে ধন্যবাদ জানাই যারা আমার ওপর ভরসা করেছেন, আমাদের এই ছবিকে এত ভালোবাসা দিয়েছেন ও বাংলা ছবিকে এক নতুন সাফল্যের শীর্ষে নিয়ে গিয়েছে!”

দীর্ঘদিন পর টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখার লোভ যেন সামলাতে পারছে না তাদের ভক্তরা। তাইতো আগের মতো বর্তমানেও তাদের নিয়ে উন্মাদনা কম নয়। আসলে তারা যে কেবল দর্শকদের যে পর্দায় মাতিয়ে রাখতেন তা কিন্তু নয়। বাস্তব জীবনেও তারা একসময় প্রেম করতেন।

যদিও বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’ ফ্লোরে আসে। কিন্তু সেই সময় নানা জটিলতায় আর সিনেমা মুক্তি পায় না। তারপর থেকে আর দেব-শুভশ্রী জুটিকেও কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায় না। তাই অবশেষে তাদের সিনেমা ‘ধূমকেতু’ যখন ৯ বছর পর মুক্তি পাচ্ছে তখন খুব স্বাভাবিকভাবেই এ উত্তেজনা দেখা দিয়েছে।

Tags: দেবধূমকেতুশুভশ্রী
Previous Post

বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা দিতে পারে মালয়েশিয়া

Next Post

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২১ আগস্ট

Next Post
আন্তর্জাতিক পর্যায়ে ট্রাইব্যুনাল, বাংলাদেশে বিচার প্রক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২১ আগস্ট

পদ্মার ভাঙ্গনে মুন্সীগঞ্জে নির্মাণাধীন ভবন ধসে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সীগঞ্জে পদ্মার আকস্মিক ভাঙ্গনে বিপর্যয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT