চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লিগ জিততে শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাবো’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 06, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
প্রেস কনফারেন্সে একজন ব্যক্তি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপা লড়াইয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে উল্টো নিজেরা পয়েন্ট হারিয়েছে। ভ্যালেন্সিয়ার কাছে হার নিয়ে মাঠ ছেড়েছে। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের আগে নির্ভার হতে পারলেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তবে লিগ জিততে শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা বললেন ইতালিয়ান কোচ।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল। নির্ধারিত সময় শেষে যখন ১-১এ ড্রয়ের আভাস, আসে নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হুগো দুরো গোল করে জয় এনে দেন ভ্যালেন্সিয়াকে।

পরে ৬৫ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘লিগ জেতা এখন কঠিন হয়ে গেল। কিন্তু শেষপর্যন্ত আমাদের সবকিছু ঠিকভাবে চালিয়ে যেতে হবে। আমরা কিছু সুযোগ থেকে দূরে। তবে এটা নিশ্চিত, শেষপর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো।’

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের দশম মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়াল। সুযোগ কাজে লাগাতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। আনচেলত্তি বলেছেন, ‘আমরা আগেও অনেকগুলো মিস করেছি। বেলিংহ্যাম, এমবাপে এবং ভিনি মিস করেছে। ভিনিকে সাহস দেয়ার চেষ্টা করেছি, কিন্তু মিস করেছে।’

পরের ম্যাচগুলোতে ভিনির পরিবর্তে আবার এমবাপেকে পেনাল্টি নিতে দেয়া হবে কিনা প্রশ্নে আনচেলত্তির বলেছেন, ‘আমরা সেটা ভেবে দেখব।’

পরের ম্যাচগুলোতে ভুল না করলে লিগ জেতার সুযোগ থাকবে রিয়ালের সামনে। বড় পরীক্ষা দিতে হবে ১১মে বার্সার বিপক্ষে। বাকি ম্যাচগুলোতে পয়েন্ট না খোয়ালে এল ক্ল্যাসিকোতে নির্ধারণ হতে পারে লা লিগার এ মৌসুমের শিরোপা।

Tags: আনচেলত্তিভ্যালেন্সিয়ারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

অন্তর্বর্তী সরকারের অর্থনীতিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থ উপদেষ্টা

Next Post

মৃত্যুর মধ্য দিয়েই ‘সিআইডি’ থেকে সরে যাচ্ছেন এসিপি প্রদ্যুমন!

Next Post
অভিনেতা শাকিব খান এক দৃশ্যে ক্ষুব্ধ ও রাগান্বিত মুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুর মধ্য দিয়েই 'সিআইডি' থেকে সরে যাচ্ছেন এসিপি প্রদ্যুমন!

ইসরায়েলি সেনারা ও উদ্ধারকারীরা গাজা সীমান্তে উদ্ধার কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যে বিভ্রাট, বিশ্বের সবচেয়ে মিথ্যুক রাষ্ট্র ইসরায়েল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT