চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর মধ্য দিয়েই ‘সিআইডি’ থেকে সরে যাচ্ছেন এসিপি প্রদ্যুমন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:44 অপরাহ্ন 06, এপ্রিল 2025
in বিনোদন
A A
অভিনেতা শাকিব খান এক দৃশ্যে ক্ষুব্ধ ও রাগান্বিত মুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ২২ বছর ধরে ভারতীয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্টে প্রকাশিত হচ্ছে জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো ‘সিআইডি’। লম্বা সময় ধরে যার অন্যতম জনপ্রিয় চরিত্রগুলো হলো এসিপি প্রদ্যুমন, অভিজিৎ এবং দয়া। তবে এবার সেই টিভি শো নিয়েই জানা গেল দুঃখের এক সংবাদ।

আর সেটি হলো ‘সিআইডি’তে এসিপি প্রদ্যুমনকে আর দেখা যাবে না। বিষয়টি খুলে বললে, ‘সিআইডি’ থেকে চিরতরে সরে যেতে চলেছেন এসিপি প্রদ্যুমন চরিত্রের অভিনেতা শিবাজি সাতম। আর এ খবরটি প্রকাশ্যে আসতেই রীতিমতো মন ভেঙেছে দর্শকদের।

ভারতীয় গণমাধ্যম বলছে, জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো-এ খুব শিগগির একটি বড় মোড় দেখতে পাবেন দর্শকেরা। যেখানে মারা যাবেন এসিপি প্রদ্যুমন; আর তার মৃত্যু দিয়েই ‘সিআইডি’ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন অর্থাৎ অভিনেতা শিবাজি সাতম।

এদিকে অভিনেতার ‘সিআইডি ২’ ছাড়ার খবরে তোলপাড় বিনোদন জগৎ। সনি এন্টারটেইনমেন্ট তার এই বিদায়ের খবর প্রকাশ করে লিখেছে- ‘ভালোবাসার অনেক স্মৃতি রেখে গেলেন এসিপি প্রদ্যুমন। এমন ক্ষতি কখনোই ভোলার নয়।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা- ‘রেস্ট ইন পিস এসিপি।’

পোস্টটি প্রকাশ হতেই মাথায় বাজ পড়ার উপক্রম তার ভক্তদের। অনেকে ধরে নিয়েছেন- মারা গিয়েছেন এই অভিনেতা। পরে অবশ্য বিষয়টি স্পষ্ট হয়। তিনি শুধু অভিনয় থেকেই বিদায় নিচ্ছেন। কিন্তু সেটাও, মেনে নিতে পারছেন না তারা।

এসিপি প্রদ্যুমন চরিত্রটি আগামী পর্বে একটি বোমা বিস্ফোরণের দুর্ঘটনায় মারা যাবে। পর্বটির শুটিংও ইতোমধ্যে শেষ। খুব তাড়াতাড়িই এটা সম্প্রচারিত হবে।

এদিকে শোনা যাচ্ছে, অভ্যন্তরীণ গোলযোগের কারণে এই শো ছাড়ছেন অভিনেতা। তাই এর মধ্যেই নতুন ‘এসিপি’র খোঁজ শুরু করেছে প্রযোজনা সংস্থা।‌ তবে শিবাজিকে ছাড়া এই শোয়ের জনপ্রিয়তা কতটা থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Tags: অভিজিৎদয়াসিআইডি
Previous Post

‘লিগ জিততে শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাবো’

Next Post

তথ্যে বিভ্রাট, বিশ্বের সবচেয়ে মিথ্যুক রাষ্ট্র ইসরায়েল

Next Post
ইসরায়েলি সেনারা ও উদ্ধারকারীরা গাজা সীমান্তে উদ্ধার কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যে বিভ্রাট, বিশ্বের সবচেয়ে মিথ্যুক রাষ্ট্র ইসরায়েল

নিউ ইয়র্কের আকাশ থেকে শহরের উজ্জ্বল আলো ও স্কাইস্ক্র্যাপার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নিয়ার থাকেন যে ১০ শহরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT