চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্নাব্যুতে আনচেলত্তি-মদ্রিচের বিদায়ী ম্যাচে এমবাপের জোড়া গোল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:28 অপরাহ্ন 24, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ক্লাব বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদ্রিচ। লা লিগা চলতি মৌসুমে নিজেদের সবশেষ ম্যাচে রিয়াল সোসিয়েদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। একই সাথে এই ম্যাচেই মাদ্রিদ ডাগআউটে শেষবারের মত দাঁড়িয়েছেন কার্লো আনচেলত্তি। লস ব্লাঙ্কোস কোচ হিসেবে আনচেলত্তির বিদায়ী ম্যাচে এবং বার্নাব্যুতে মদ্রিচের শেষ ম্যাচে জোড়া গোল করেছেন কাইলিয়ান এমবাপে। তাতে ২-০ গোলে সোসিয়েদকে হারিয়ে রানার্সআপ হয়ে মৌসুম শেষ করলো রিয়াল।

ম্যাচের ৮৭ মিনিটে বার্নাব্যুতে যেন বিদায়ের রাগিনী বেজে উঠে। দুই দলের কয়েকজন খেলোয়াড় দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, মাঝ দিয়ে মাঠ থেকে বেরিয়ে যান লুকা মদ্রিচ। লস ব্লাঙ্কোস আঙিনায় নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন ক্রোয়েশিয়ান তারকা। সতীর্থদের কয়েকজন তাকে জড়িয়ে ধরলেন, গত বছর বিদায় নেয়া টনি ক্রুসও হাসিমুখে এগিয়ে এলেন দীর্ঘদিনের সতীর্থের বিদায়ের সঙ্গী হতে। মদ্রিচের দুই চোখে অশ্রুর দেখা মেলে। একই সাথে মাদ্রিদে দীর্ঘ ক্যারিয়ারে ইতি টানলেন লুকাস ভাজকুয়েজও।

ঘরের মাঠে ম্যাচের ৩৬ মিনিটে সোসিয়েদ ডিফেন্ডার পাবলো মারিনের হাতে বল লাগলে পেনাল্টি পায় রিয়াল। এমবাপে শট নেন। তবে গোলরক্ষক উনাই মারিরো বাঁ-দিকে ঝাপিয়ে ফরাসি তারকার শট ঠেকিয়ে দেন। তবে ফিরতি বল নাগালে পেয়ে জালে পাঠান এমবাপে। ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে রিয়াল।

দ্বিতীয় গোলটি আসে ম্যাচের শেষ দিকে। ৮৩ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে সোসিয়েদ জালে বল পাঠান এমবাপে। পরে ২-০ গোলে লিড ধরে রেখে জয় নিশ্চিত করে এমবাপে-ভিনিসিয়াসরা।

Tags: আনচেলত্তিমদ্রিচরিয়াললিড স্পোর্টসসোসিয়েদ
Previous Post

আইপিএলে সাকিবকে ছাড়িয়ে গেলেন মোস্তাফিজ

Next Post

প্রধান উপদেষ্টার কাছে ৩ বিষয়ে রোডম্যাপ চেয়েছে এনসিপি

Next Post
প্রধান উপদেষ্টার কাছে ৩ বিষয়ে রোডম্যাপ চেয়েছেন এনসিপি নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার কাছে ৩ বিষয়ে রোডম্যাপ চেয়েছে এনসিপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াত-এনসিপি নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কী বললো বিএনপি-জামায়াত-এনসিপি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT