চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে সাকিবকে ছাড়িয়ে গেলেন মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 অপরাহ্ন 24, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের চলতি আসরে দিল্লি ক্যাপিটালসের শেষ ম্যাচে বল হাতে আলো ছড়িয়ছেন মোস্তাফিজুর রহমান। পাঞ্জাব কিংসের বিপক্ষে শিকার করেছেন তিন উইকেট। তাতে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন টাইগার পেসার। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ উইকেটের মালিক এখন মোস্তাফিজ।

সাকিব আইপিএলে ৭১ ম্যাচে ৬৩ উইকেট শিকার করেছেন। নিজের ৬০তম ম্যাচে সাকিবকে ছুঁতে মোস্তাফিজের দরকার ছিল এক উইকেট। তবে ৩ উইকেট শিকার করে ছড়িয়ে যান টাইগার কিংবদন্তিকে। আসরে আসরে দিল্লির জার্সিতে তিন ম্যাচ খেলে মোট চার উইকেট নিয়েছেন মোস্তাফিজ।

পাঞ্জাবের বিপক্ষেও মোস্তাফিজ ছিলেন দারুণ। বল হাতে দলের সেরা পারফর্মার টাইগার পেসার। ৪ ওভারে ৩৩ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। সর্বোচ্চ উইকেট নেয়ার পাশাপাশি সবচেয়ে কম রান খরচ করা বোলারও মোস্তাফিজ।

জয়পুরে টসে হেরে আগে ব্যাটে নামে পাঞ্জাব। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২০৬ রান করে তারা। পাঞ্জাব ব্যাটারদের মধ্যে শ্রেয়াস আইয়ার ৩৪ বলে ৫৩ রান করেন। ১৬ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন মার্কাস স্টয়নিস। এছাড়া জশ ইংলিশ ১২ বলে ৩২ এবং প্রভসিমরন সিং ১৮ বলে ২৮ রান করেন।

মোস্তাফিজের তিন উইকেটের পাশাপাশি ভিপরাজ নিগম ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন।

Tags: আইপিএলদিল্লিপাঞ্জাবমোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
Previous Post

আগে সংস্কার ও বিচারের পরে নির্বাচন দাবি জামায়াতের

Next Post

বার্নাব্যুতে আনচেলত্তি-মদ্রিচের বিদায়ী ম্যাচে এমবাপের জোড়া গোল

Next Post
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্নাব্যুতে আনচেলত্তি-মদ্রিচের বিদায়ী ম্যাচে এমবাপের জোড়া গোল

প্রধান উপদেষ্টার কাছে ৩ বিষয়ে রোডম্যাপ চেয়েছেন এনসিপি নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার কাছে ৩ বিষয়ে রোডম্যাপ চেয়েছে এনসিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT