চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার কাছে এমন হারের কারণ জানালেন রিয়াল কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:31 পূর্বাহ্ন 13, জানুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ কোচের হারের কারণ নিয়ে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মরুর বুকে বছরের প্রথম এল ক্ল্যাসিকো। ম্যাচে শেষের ৩০ মিনিটের বেশি একজন কম নিয়ে খেলেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কাপে রেকর্ড সর্বোচ্চ ১৫তম শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। ম্যাচ শেষে হতাশ হওয়ার কথাই শোনালেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

সৌদি আরবের জেদ্দায় রোববার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে রিয়ালকে ৫-২ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। নিজেদের ইতিহাসে এই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুটি এল ক্ল্যাসিকোতে রিয়ালের জালে ৪ বা এরবেশি গোল জড়াল বার্সা। ১৯৬৩ সালে রিয়ালের (৫-১ ও ৪-০) পর প্রথমবার ক্ল্যাসিকোয় দেখা গেল এমনকিছু।

হারের কারণ খুঁজতে গিয়ে ৬৫ বর্ষী ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘এটা বাজে একটি রাত। আমরা আমাদের সব সমর্থকদের মতোই হতাশ। আমাদের এটা আড়াল করা উচিত হবে না, এটাই ফুটবল। কখনো আমরা জিতব, কখনো হার থেকে আমাদের শিখতে হবে। আমাদের সামনে তাকাতে হবে।’

‘আমরা খুব বাজেভাবে ডিফেন্ড করেছি। এটা খেলায় আমাদের ক্ষতির কারণ হয়েছে। তারা খুব সহজেই গোল পেয়ে গেছে। প্রচল চাপের মুখে আমরা ভালোভাবে রক্ষণ সামলাতে পারিনি।’

‘বিরতির সময় বলেছি যে, আমাদের ফুটবল খেলার চেষ্টা করা উচিত। কারণ, প্রথমার্ধে আমরা ফুটবলই খেলিনি। লং বল খেলেছি, কিন্তু সেটা আমাদের পরিকল্পনা ছিল না। আমরা যেভাবে খেলতে চেয়েছি, সেভাবে খেলতে পারিনি। তাদের বলেছি তারা হারতে পারে, কিন্তু প্রথমার্ধে আমরা যে ফুটবল খেলেছি, সেভাবে খেলে নয়।’

Tags: আনচেলত্তিএফএ কাপএল ক্ল্যাসিকোবার্সেলোনারিয়াললিড স্পোর্টস
Previous Post

ইউনাইটেডের ‘প্রাপ্য’ ছিল, আর্সেনালকে বিদায় করে আমোরিম

Next Post

চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে হঠাৎ হাজির ফারুকী

Next Post
চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে হঠাৎ হাজির ফারুকী

লস অ্যাঞ্জেলেসে দাবানল মোকাবিলায় ফায়ার সার্ভিস কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

লস অ্যাঞ্জেলেসে দাবানল: ডাকাতির সময় ফায়ার সার্ভিস সদস্যের পোশাক পরিহিত ব্যক্তি গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT