চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেডের ‘প্রাপ্য’ ছিল, আর্সেনালকে বিদায় করে আমোরিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 পূর্বাহ্ন 13, জানুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনাল খেলোয়াড়ের উল্লাস, গোলের পর উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেড ১০ জনের দলে পরিণত হয়েছিল ৬১ মিনিটে। সুযোগ নিয়ে ম্যাচজুড়ে ইউনাইটেডের পোস্টে আর্সেনাল শট নিয়েছে ২৬ বার। ম্যাচের সময় একটা পেনাল্টিও পেয়েছিল আর্সেনাল। তারপরও অবিশ্বাস্য, নাটকীয় এক জয় তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনালকে বিদায় করে এফএ কাপের শেষ ষোলোয় নাম লিখিয়েছে রেড ডেভিলরা।

এমিরেটস স্টেডিয়ামে রোববার রাতে আর্সেনালের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ সমতার পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতেছে ইউনাইটেড। জয়ের নায়ক ইউনাইটেডের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক আলতায় বায়িনদির। এফএ কাপে তৃতীয় রাউন্ডের ম্যাচটিতে ৭২ মিনিটে মার্টিন ওডেগার্ডের পেনাল্টি ঠেকিয়ে দেন তুরস্কের গোলরক্ষক।

ডি-বক্সে কাই হাভার্টজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্সেনাল। সিদ্ধান্ত নিয়ে অবশ্য হাতাহাতিতে জড়িয়েছিলেন দুদলের খেলোয়াড়রা।

টাইব্রেকারে কাই হাভার্টজের নেয়া দ্বিতীয় শটটি ঠেকান বায়িনদি। ম্যানচেস্টার ইউনাইটেডের ৫টি শটই জড়ায় জালে। এমিরেটসে আর পঞ্চম শট নেয়ার দরকার হয়নি আর্সেনালের।

ম্যাচ শেষে ইউনাইটেড কোচ রুবেন আমোরিম বলেছেন, ‘ধন্যবাদ, খেলোয়াড়রা দারুণ ছিল, তারা লড়াই করেছে। ম্যাচের আগে কখনও কখনও যা নিয়ে কথা বলি তা কৌশলগত বা প্রযুক্তিগত নয়, এটিই। যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি তা আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে।’

‘জয়টি আমাদের প্রাপ্য ছিল, তবে আর্সেনালও হেরে যাওয়ার মতো খেলেনি। কিন্তু আমরা জয়ের যোগ্য ছিলাম। যেভাবে খেলেছি, যেভাবে লড়াই করেছি তা শুরু থেকেই সত্যি কঠিন ছিল। বল খুব বেশি দখলে ছিল না, কিন্তু বল ছাড়া আমাদের নিয়ন্ত্রণ ভালো ছিল।’

Tags: আমোরিমআর্সেনালইউনাইটেডএফএ কাপলিড স্পোর্টস
Previous Post

বাবা হারালেন নন্দিত নির্মাতা রায়হান রাফী

Next Post

বার্সার কাছে এমন হারের কারণ জানালেন রিয়াল কোচ

Next Post
রিয়াল মাদ্রিদ কোচের হারের কারণ নিয়ে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার কাছে এমন হারের কারণ জানালেন রিয়াল কোচ

চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে হঠাৎ হাজির ফারুকী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT