চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে যে ছবি দেখে ১৫ মিনিট করতালি দিলেন দর্শক!

১৫ মিনিটের করতালি পেয়ে কানে সর্বোচ্চ পুরস্কার (পাম দর) জয়ের দৌড়ে জোয়াকিম ট্রিয়ারের ‘সেন্টিমেন্টাল ভেল্যু’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:17 অপরাহ্ন 22, মে 2025
in বিনোদন
A A
দর্শকদের ১৫ মিনিট করতালি দেওয়ার ছবি, কানে শোনা যায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

কান চলচ্চিত্র উৎসবে বুধবার (২১ মে) রাতে প্রিমিয়ার হয় পরিচালক জোয়াকিম ট্রিয়ার ও অভিনেত্রী রেনাতে রেইনস জুটির নতুন ছবি ‘সেন্টিমেন্টাল ভেল্যু’র। ছবিটি দেখে দর্শক এতোটাই আবেগাপ্লুত হন যে, দীর্ঘ ১৫ মিনিট দাঁড়িয়ে করতালির মাধ্যমে তা উদযাপন করেন! মুহূর্তে হল রুমে তৈরী হয় আবেগঘন পরিবেশ!

আন্তর্জাতিক বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানায়, এটাই এ বছরের কানে সবচেয়ে দীর্ঘস্থায়ী স্ট্যান্ডিং ওভেশন।

চলচ্চিত্রটির প্রিমিয়ারের পর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী এল ফ্যানিং চোখ মুছতে মুছতে আবেগে জড়িয়ে ধরেন পরিচালক ট্রিয়ারকে। তিনি ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এবং তার পারফরম্যান্সেও মুগ্ধ হয়েছেন দর্শক।

তিনজন মানুষ হাসিমুখে একসঙ্গে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ কান উৎসবে এবার শুরুতে আলোচনায় ছিলো ফরাসি নির্মাতা জুলিয়া ডুকুরনো-এর ইনফেকশন-ড্রামা ‘আলফা’। এই ছবিটি দর্শকের ১১.৫০ মিনিট স্ট্যান্ডিং ওভেশন পায়। সেটাকেও ছাপিয়ে গেল ‘সেন্টিমেন্টাল ভেল্যু’।

অনেকেই বলছেন, এই উষ্ণ অভ্যর্থনা ইঙ্গিত দিচ্ছে যে ‘সেন্টিমেন্টাল ভেল্যু’ এ বছরের কানের সর্বোচ্চ পুরস্কার (পাম দর) জয়ের দৌড়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

অভিনেত্রী ও অতিথিরা গ্ল্যামারাস পোশাকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ প্রিমিয়ারের পর দর্শকদের উদ্দেশে আবেগঘন বক্তব্যে ‘সেন্টিমেন্টাল ভেল্যু’ পরিচালক জোয়াকিম ট্রিয়ার বলেন, “আমি খুবই আবেগাপ্লুত। এই ছবির পেছনে আমাদের অনেক বছরের সংগ্রাম রয়েছে।”

এসময় তিনি বলেন,“বুনুয়েলের একটা উক্তি আছে, ‘আমি আমার বন্ধুদের জন্য সিনেমা বানাই।’ আজ রাতে আমি মনে করি, আপনারা সবাই আমার বন্ধু।”

দর্শকদের করতালি ও দর্শকদের মুখের প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ
‘সেন্টিমেন্টাল ভেল্যু’ সিনেমার দৃশ্য

চলচ্চিত্রটির কাহিনি সম্পর্কে ভ্যারাইটি জানায়, ‘সেন্টিমেন্টাল ভেল্যু’ ছবিতে দেখা যায় অনেক বছর পর দুই বোন নোরা ও অ্যাগনেস তাদের বাবা গুস্তাভের সঙ্গে দেখা করতে যায়। গুস্তাভ এক সময়ের জনপ্রিয় পরিচালক। তিনি নোরাকে তার নতুন ছবিতে অভিনয়ের সুযোগ দিতে চান, কিন্তু নোরা রাজি না হলে তিনি সেই চরিত্র দিয়ে দেন এক তরুণ হলিউড তারকাকে। এতে করে দুই বোনকে বাবার সঙ্গে পুরনো সম্পর্কের জটিলতা ও নতুন তারকার উপস্থিতি—দুয়ের এক টানাপোড়েন ও মানসিক দ্বন্দ্ব নিয়ে এগিয়ে যেতে হয়। –টাইমস অব ইন্ডিয়া

Tags: কানকান চলচ্চিত্র উৎসবপাম দরলিড বিনোদনসেন্টিমেন্টাল ভেল্যু
Previous Post

বাপ্পা মজুমদারের বাসায় আগুন, পরিবারসহ নিরাপদে

Next Post

দুই মামলায় সাবেক এমপি মমতাজ বেগমের আরো ৬ দিনের রিমান্ড মঞ্জুর

Next Post
মমতাজ বেগমের রিমান্ডের জন্য পুলিশ ও তার সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মামলায় সাবেক এমপি মমতাজ বেগমের আরো ৬ দিনের রিমান্ড মঞ্জুর

ইশরাকের মেয়র নির্বাচনের ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইশরাককে মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT