চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাপ্পা মজুমদারের বাসায় আগুন, পরিবারসহ নিরাপদে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:07 অপরাহ্ন 22, মে 2025
in বিনোদন
A A
বাপ্পা মজুমদার, বাংলা গায়ক ও সঙ্গীতজ্ঞের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও তার পরিবার অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ভয়াবহ এক অগ্নিকাণ্ড থেকে। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে তার বাসার নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটে।

ঘটনার সময় বাসায় অবস্থান করছিলেন বাপ্পা, তার স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন এবং তাদের দুই কন্যাসন্তান। ইন্টারকমে সতর্কবার্তা পেয়ে বাসা ছাড়ার চেষ্টা করেন বাপ্পা। কিন্তু চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকে।

“চারপাশ ধোঁয়ায় ঢেকে গিয়েছিল, কিছুই দেখতে পাচ্ছিলাম না। আগুনের তাপ এসে মুখে লাগছিল। কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, কী করব বুঝে উঠতে পারিনি,” — বলেন বাপ্পা মজুমদার।

এমন সংকটময় পরিস্থিতিতে গীতিকার শাহান কবন্ধ-এর সহযোগিতায় বাপ্পা ও তার পরিবার বাসা থেকে বের হতে সক্ষম হন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাপ্পা মজুমদার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, “আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি। আমরা সবাই এখন নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ—তাদের দ্রুত পদক্ষেপ না থাকলে কী যে হতো, ভাবতেই শিউরে উঠছি। একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।’”

বাপ্পা মজুমদার দেশের সংগীতাঙ্গনের অন্যতম শ্রদ্ধেয় নাম। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার ভক্ত ও সহকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সামাজিক মাধ্যমে দোয়া ও শুভকামনা জানিয়েছেন তার পরিবারের জন্য।

Tags: আগুনতানিয়া হোসেনবাপ্পা মজুমদারসন্তান
Previous Post

লাহোরে সাকিব-মিরাজদের সাথে যোগ দিয়েছেন রিশাদ

Next Post

কানে যে ছবি দেখে ১৫ মিনিট করতালি দিলেন দর্শক!

Next Post
দর্শকদের ১৫ মিনিট করতালি দেওয়ার ছবি, কানে শোনা যায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

কানে যে ছবি দেখে ১৫ মিনিট করতালি দিলেন দর্শক!

মমতাজ বেগমের রিমান্ডের জন্য পুলিশ ও তার সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মামলায় সাবেক এমপি মমতাজ বেগমের আরো ৬ দিনের রিমান্ড মঞ্জুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT