চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের পর মিরাজের ফিফটি, জুটিতে শতরান পার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার মিরাজ ব্যাটিং করছেন, লিটনের পর ফিফটি পার করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ধ্বংসস্তূপ থেকে হাল ধরেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। দুজনের অবিচ্ছিন্ন ১০৮ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের দল। ফিফটি পেয়েছেন দুজনই। ক্যারিয়ারের ১৮তম ফিফটি উইকেটরক্ষক-ব্যাটার লিটনের, অষ্টম ফিফটি স্পিন-অলরাউন্ডার মিরাজের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৩৯.৩ ওভারে ১৩৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৮১ বলে ৫১ রান করেছেন মিরাজ, ৯৩ বলে ৫৩ রান করে ক্রিজে আছেন লিটন।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে রোববার তৃতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে ধস নামে বাংলাদেশের। সকালে বোর্ডে ১৬ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে বসে টিম টাইগার্স। আগেরদিন বিনা উইকেটে বাংলাদেশ করেছিল ১০ রান।

একে একে সাজঘরে ফেরেন জাকির হাসান (১), সাদমান ইসলাম (১০), নাজমুল হোসেন শান্ত (৪), মুমিনুল হক (১), মুশফিকুর রহিম (৩) ও সাকিব আল হাসান (২)।

বাংলাদেশের সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড ঘাঁটাঘাঁটি শুরু হয়ে যায়। তখন শুরু লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের প্রতিরোধ। সেশনের বাকিটুকু আগলে রেখে অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি গড়ে লাঞ্চ বিরতিতে যান তারা। ফলো-অনে পড়ার শঙ্কাও কাটান অনেকটাই। বিরতি কাটিয়ে ফিরে একই গতিতে ছুটছেন দুজনে, ঘোরাচ্ছেন রানচাকা।

খুররম শেহজাদ একাই নিয়েছেন ৪ উইকেট। অপর দুটি উইকেট নিয়েছেন মীর হামজা।

বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথমদিন টসই হয়নি। দ্বিতীয় দিনে টসে হেরে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে আড়াইশ পেরোয়, অলআউট হয় ২৭৪ রানে। সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ।

Tags: টেস্ট চ্যাম্পিয়নশিপদ্বিতীয় টেস্টবাংলাদেশ-পাকিস্তানমিরাজরাওয়ালপিন্ডিলিটনলিড স্পোর্টসসাকিব
Previous Post

অমিতাভের পরে নতুন প্রজন্মের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ রণবীর?

Next Post

চরকি-হইচই দুই ওটিটি-তে ‘তুফান’ আসছে

Next Post
অভিনেতা রোশান অভিনীত 'তুফান' ওটিটি সিরিজের জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

চরকি-হইচই দুই ওটিটি-তে 'তুফান' আসছে

বাংলাদেশের তিন নারী রাজনীতিবিদ, মমতা, মায়াবতী ও অন্য একজন. Channel i News - চ্যানেল আই নিউজ

মমতা নাকি মায়াবতী, পরবর্তী ছবির জন্য কোন চরিত্র বেছে নিবেন কঙ্গনা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT