চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চরকি-হইচই দুই ওটিটি-তে ‘তুফান’ আসছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
অভিনেতা রোশান অভিনীত 'তুফান' ওটিটি সিরিজের জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্লোবালি ব্লকবাস্টার হওয়ার পর এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমা মেগাস্টার শাকিব খানের ‘তুফান’ আসছে ওটিটি প্ল্যাটফর্মে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টরা খবরটি নিশ্চিত করেছে। জামা যায়, শুধু একটি ওটিটি নয়, দুই বাংলার নামকরা দুই ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই-তে চলতি মাসে মাঝামাঝি সময়ে মুক্তি পাবে তুফান।

গত ঈদুল আযহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। পরে একে একে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালেয়শিয়াসহ প্রায় ২০টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রায় প্রতিটি দেশ থেকে শাকিবের এ সিনেমা সাফল্য পায়।

হইচই-এর কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘তুফান হইচই-তে আসছে এই খবরে আমাদের দর্শক ও পার্টনারদের মধ্যে ব্যাপক এক্সসাইটমেন্ট এরই মধ্যে লক্ষ্য করছি। তুফান হইচই-তে মুক্তি দেয়ার মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের দর্শকদের দৃঢ় মূল্য প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি। যা তাদের মনোবলকে উজ্জীবিত করবে এবং তাদের আবেগের সাথে মিলে মানসম্মত বিনোদন উপহার দেবে।

তুফান সিনেমার প্রথম ঝলক, দুই অভিনেতার রোমান্টিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তুফান নিয়ে হইচই-এর প্রধান পরিচালন কর্মকর্তা সৌম্য মুখার্জী বলেন, তুফান খুব শীঘ্রই হইচই-তে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। সম্ভবত হইচই-তে এখন পর্যন্ত সবচেয়ে বড় সিনেমার প্রিমিয়ার এটিই। কারণ তুফান বিশ্বব্যাপী ব্লকবাস্টার।

শাকিব খান এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, হাসনাত রিপন, গাউসুল আলম শাওন, মানব সাচদেব।

এর চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান, সিনেমাটোগ্রাফি করেছেন তাহসিন রহমান, আর্ট ডিরেকশন দিয়েছন শিহাব নুরুন নবী, কস্টিউম করেছেন ফারজানা সান।

Tags: ওটিটি প্ল্যাটফর্মচরকিতুফানলিড বিনোদনশাকিব খানহইচই
Previous Post

লিটনের পর মিরাজের ফিফটি, জুটিতে শতরান পার

Next Post

মমতা নাকি মায়াবতী, পরবর্তী ছবির জন্য কোন চরিত্র বেছে নিবেন কঙ্গনা?

Next Post
বাংলাদেশের তিন নারী রাজনীতিবিদ, মমতা, মায়াবতী ও অন্য একজন. Channel i News - চ্যানেল আই নিউজ

মমতা নাকি মায়াবতী, পরবর্তী ছবির জন্য কোন চরিত্র বেছে নিবেন কঙ্গনা?

চ্যানেল আই অনলাইন সংবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও জিয়াউর রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT