চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সোশাল প্রবলেমে র‌্যাপ সংয়ের কোনো বিকল্প নাই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:19 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
র‌্যাপ শিল্পী সোশাল প্রবলেমে র‌্যাপ সংয়ের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিকার আদায়ের যে কোনো আন্দোলনে প্রতিবাদের ভাষা হিসেবে গানের বিকল্প নাই। বায়ান্ন থেকে একাত্তর- প্রতিটি পদক্ষেপে গান ছিলো প্রতিবাদের অন্যতম অস্ত্র। চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনেও বিশেষ ভূমিকা রেখেছে গান। বিশেষত র‌্যাপ সং।

যে গানগুলো আন্দোলনকারীদের উৎসাহ, উদ্দীপনা দিয়েছে। এসব গানে প্রতিবাদের ভাষা ছিল ব্যাপক আক্রমাণত্মক। কথা ক, কিংবা আওয়াজ উডা-ই নয়, ছাত্র আন্দোলনে তৈরী হয়েছে আরো বহু র‌্যাপ সং। গানের জন্য তো র‌্যাপার হান্নানকে গ্রেপ্তারই করা হয়েছিলো।

সহজ কথা সোজাসুজি সুরে বিটে বলে দেয়ার চর্চার সঙ্গেই র‌্যাপ গানের মূল যোগাযোগ বলে মনে করেন অনেকে। র‌্যাপ গান কথা প্রধান। বলার ধরন যেমন সোজাসাপ্টা এবং তীক্ষ্ণ। গানের কথাও তেমনি। জেড জেনারেশনও সোজাসাপ্টা কথা বলতেই পছন্দ করেন। অনেকে মনে করছেন, এসব কারণেই অন্য সব গানের চেয়ে এবারের আন্দোলনে র‌্যাপ গান বিশেষ ভূমিকা রেখেছে।

বিষয়টি নিয়ে এমন পর্যবেক্ষণই ব্যক্ত করলেন ‘গেটআপ স্ট্যান্ডআপ’ প্লাটফর্মের সদস্য এবং শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান। আন্দোলনে র‌্যাপ সংয়ের ভূমিকা নিয়ে এই বেজ গিটারিস্ট বলেন,“সোশাল একটা প্রবলেম, সেটা নিয়ে যদি কথা বলতে হয়; তাহলে র‌্যাপ সংয়ের কোনো বিকল্প নাই। যে কোনো ইস্যুতে র‌্যাপ সংয়ে যেভাবে তুলে আনা যায়, সেটা কিন্তু অন্যান্য জনরা পারবে না। যেটা আমরা এবারের আন্দোলনে বিশেষ ভূমিকা রাখতে দেখেছি।”

ছাত্র আন্দোলনে মিউজিশিয়ানরা সরব ছিলেন। ব্যক্তিগতভাবে ছাত্রদের পক্ষে অনেকে বললেও দলবদ্ধ প্রতিবাদটা মিউজিশিয়ানদের থেকে আসে একটু দেরীতে। কেন এমনটা হলো, সে বিষয়ে জিয়া বলেন,“কোটা সংস্কারের আন্দোলনের গ্রাউন্ড সম্পর্কে আমরা জানি। ছাত্রদের এই আন্দোলনে আমরা মিউজিশিয়ানরা কিন্তু শুরু থেকেই ইন্ডিভিজ্যুয়ালি ছিলাম। নিরীহ একটা মুভমেন্টে অ্যাটাক আসবে, মানুষ মেরে ফেলা হবে- এটা আমরা ভাবিনি। এরপর থেকে সবকিছু খুব দ্রুত ঘটে গেল!”

এ বিষয়ে তিনি আরো বলেন,“এই সময়ে মিউজিশিয়ানরা ব্যক্তিগত জায়গা থেকে অনেকে কথা বলছিলাম। দেখা গেল, সমমনা অনেকেই আছে; যারা এ বিষয়ে কথা বলছেন। কিন্তু আমরা একত্রিত হওয়ার সুযোগ পাচ্ছি না। ওই সময়টাও এরকম প্রতিকূলে ছিলো। কারফিউ ছিলো। তবু আমরা কয়েকজন মিলে একটা পদক্ষেপ নেই। যেটা শুরু হয়েছিলো গানের মাধ্যমে। শিরোনামহীনের ভোকাল শেখ ইশতিয়াক ‘শেকল পড়া ছল’ গানটি নতুনভাবে সবার সামনে উপস্থাপন করে। যেখানে বলা হয়েছিলো, চলমান আন্দোলনটি কেন সবার জন্য জরুরি। তার সাথে সেসময় রাফা, প্রবর রিপন, সাকিব ছিলো। তাদের সাথেই নিয়েই রেকর্ডিং করে। ওই কানেক্টিভিটি থেকে পরে ‘গেটআপ স্ট্যান্ডআপ’ নামে একটা প্লাটফর্ম তৈরী হয়। যেখানে আমরা মিউজিশিয়ানরা একত্রিত হই।”

বাকি কথা ভিডিওতে-

Tags: কাওয়ালীগানজিয়ার‌্যাপ সংলিড বিনোদনশিরোনামহীনসংগীত
Previous Post

২৬ বছর পর নিউজিল্যান্ডের সাথে এমন হতে চলেছে

Next Post

বুধবার রাত ছিলো টেইলর সুইফটের!

Next Post
টেইলর সুইফটের হাতে পুরস্কার ও তারকা সাজে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার রাত ছিলো টেইলর সুইফটের!

বাংলাদেশ ক্রিকেট দল টেস্টে ভারতের সফরে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত সফরে টেস্টে জাকের আলী, নেই শরিফুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT