চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সফরে টেস্টে জাকের আলী, নেই শরিফুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল টেস্টে ভারতের সফরে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত সফরে দুই টেস্টের সিরিজের জন্য দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমবার সাদা পোশাকে ডাক পেয়েছেন ব্যাটার জাকের আলী। পেসার শরিফুল ইসলাম নেই চোটের কারণে। বৃহস্পতিবার দুপুরে ১৬ সদস্যের দল দিয়েছে বিসিবি।

পাঁচ বছর পর ভারতের মাটিতে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। উইকেটকিপার-ব্যাটার ২৬ বর্ষী জাকের আলী অনিক টি-টুয়েন্টিতে টাইগারদের নিয়মিত মুখ হলেও এখনও টেস্ট-ওয়ানডে খেলা হয়নি তার।

সদ্যগত পাকিস্তান সিরিজে দ্বিতীয় টেস্টে চোট পাওয়া বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ছিটকে গেছেন। কুঁচকির চোট সেরে উঠতে সময় লাগবে তার। ভারত সফরে নতুন মুখ জাকের আলী ছাড়া পাকিস্তান সিরিজের দলই রেখেছে বাংলাদেশ।

১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। ২৭ সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি। সফরে অক্টোবরের প্রথমদিকে টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুদল। তিনটি ভিন্ন ভেন্যুতে গড়াবে ম্যাচগুলো।

৬ অক্টোবর ধর্মশালায় গড়াবে প্রথম টি-টুয়েন্টি। ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয়টি। ১২ অক্টোবর হায়দরাবাদে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি।

পাকিস্তানের বিপক্ষে, তাদেরই মাটিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার টেস্ট সিরিজ জিতে দারুণ ছন্দে আছে টিম টাইগার্স। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটের বড় জয়ের পর দ্বিতীয় টেস্টেও ৬ উইকেটের জয় তুলে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও খালেদ আহমেদ।

Tags: আইসিসিটেস্ট চ্যাম্পিয়নশিপবাংলাদেশভারতমিরাজলিটনশান্তসাকিব
Previous Post

বুধবার রাত ছিলো টেইলর সুইফটের!

Next Post

হুমকি থাকলেও কানপুরেই হবে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হুমকি থাকলেও কানপুরেই হবে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট

বাংলাদেশের একজন নারী নেতা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কমানো হলো বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT