চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাঈমের ঝড়ো সেঞ্চুরিতে রংপুরের সামনে খুলনার ২২০

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 30, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার নাঈমের ঝড়ো সেঞ্চুরি, রংপুরের জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা এনামুল হক বিজয়ের শতকে হয়েছিল। রেকর্ড আরও বাড়িয়ে নিলেন নাঈম শেখ। রংপুর রাইডার্সের বিপক্ষে তার দানবীয় সেঞ্চুরি আসরের অষ্টম। বিপিএলে নাঈমের প্রথম সেঞ্চুরিতে বাঁচা-মরার লড়াইয়ে রংপুরকে ২২১ রানের লক্ষ্য দিয়েছে খুলনা টাইগার্স।

বিপিএলে আগে এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরি ছিল ৬টি। এবার এপর্যন্ত আট সেঞ্চুরির দেখা মিলেছে। নাঈমের আগে সেঞ্চুরি পেয়েছেন উসমান খান, অ্যালেক্স হেলস, থিসারা পেরেরা, লিটন দাস, তানজিদ তামিম, গ্রাহাম ক্লার্ক ও এনামুল হক বিজয়।

মিরপুরে রংপুরের বিপক্ষে কঠিন সমীকরণ নিয়ে নেমেছে খুলনা। ১০ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। প্লে-অফে খেলতে বাকি দুই ম্যাচেই জিততে হবে। আগেই প্লে-অফ নিশ্চিত করা রংপুরের বিপক্ষে ‘নকআউট’ ম্যাচ খুলনার। জয়ের বিকল্প নেই। লড়াইয়ে ব্যাট দারুণ সংগ্রহ পেয়েছে দলটি।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে খুলনা। নাঈমের তাণ্ডব চালানো ব্যাটিংয়ে ৪ উইকেটে ২২০ রানের সংগ্রহ গড়েছে।

৫৫ বলে সেঞ্চুরি পূর্ণ করা নাঈম ৮ ছক্কা ও ৭ চারে ৬২ বলে ১১১ রানের অপ্রতিরোধ্য ইনিংস খেলেছেন। উইলিয়াম বোসিস্তো ২১ বলে ৩৬, মাহিদুল ইসলাম অঙ্কন ১৫ বলে ২৯ এবং মিরাজ ১২ বলে ২১ রান করেন।

রংপুরের হয়ে একটি করে উইকেট নেন মেহেদী হাসান, আকিফ জাভেদ ও ইফতিখার আহমেদ।

Tags: খুলনানাইমবিপিএল ২০২৫রংপুরলিড স্পোর্টস
Previous Post

কোহলির ম্যাচ দেখতে এসে বিশৃঙ্খলা, পদদলিত হয়েছেন অনেকে

Next Post

ওয়াশিংটন ডিসিতে সামরিক বাহিনীর হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমানের সংঘর্ষ

Next Post
বিমান দুর্ঘটনা, ধ্বংসাবশেষ ও উদ্ধার কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়াশিংটন ডিসিতে সামরিক বাহিনীর হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমানের সংঘর্ষ

বাংলাদেশের একজন মুসলিম ধর্মপ্রাণ ব্যক্তি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই-আগস্ট গণহত্যার বেশিরভাগ আসামি গ্রেপ্তার না হওয়ায় ট্রাইব্যুনালের অসন্তোষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT