যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে সংঘর্ষের পর যাত্রীবাহী বিমান ও মার্কিন সামরিক হেলিকপ্টার নদীতে বিধ্বস্ত হয়েছে। ৬৪ আরোহী নিয়ে বিমানটি রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করছিল। নদীর বরফশীতল পানি থেকে এ পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর রিগ্যান এয়ারপোর্টে বিমান উঠানামা বন্ধ রাখা হয়েছে।








