চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডুবে গেছে রাঙ্গামাটি পর্যটনের ঝুলন্ত সেতু, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
3:08 অপরাহ্ন 30, জুলাই 2025
in - সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
রাঙ্গামাটির ঝুলন্ত সেতু ডুবে গেছে, পর্যটকরা প্রবেশে নিষেধ।. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে ‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত পর্যটনের ঝুলন্ত সেতু ডুবে যাওয়ায় পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন পর্যটকদের চলাচলে এ নিষেধাজ্ঞা জারি করেছে ।

ঝুলন্ত সেতুর কোথাও ৬ ইঞ্চি, কোথাও আরও বেশি পানি উঠে গেছে বলে জানা গেছে। এমন অবস্থায় নিরাপত্তার কথা বিবেচনা করে আজ সকাল থেকে পর্যটনের ঝুলন্ত সেতুর দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়।

পর্যটনের ঝুলন্ত সেতু ডুবে যাওয়ার কারনে ঐ এলাকায় বসবাসরত স্কুলের শিক্ষার্থী ও জনসাধারনের সেতুতে চলাচলে সমস্যায় পোহাতে হচ্ছে বলেও জানা গেছে।

এ বিষয়ে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় পর্যটনের ঝুলন্ত সেতু ডুবতে শুরু করেছে।

তিনি আরও জানান, ‘এদিকে ঝুলন্ত সেতুর পাটাতনে পানি উঠে যাওয়ায় আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আজ সকাল থেকে এখানে পর্যটকদের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছি।’

কাপ্তাই হ্রদের পানি যতদিন না কমবে, ততদিন এই নিষেধাজ্ঞা চলমান থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রাঙ্গামাটি পার্বত্য জেলার সদর উপজেলার পর্যটন এলাকায় অবস্থিত ৩৩৫ ফুট দীর্ঘ এ সেতুটি ১৯৮৬ সালে নির্মাণ করা হয়।

দুই পাহাড়ের মাঝখানে পিলারের ওপর দাঁড়িয়ে থাকা এই দৃষ্টিনন্দন সেতুটি জলপথ ও স্থলপথে সহজেই যাওয়া যায় এবং ‘সিম্বল অব রাঙ্গামাটি’ হিসেবে দেশ-বিদেশের পর্যটকদের কাছে বিশেষভাবে পরিচিত।

এদিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে জানা যায়, বুধবার সকাল ১০ টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির লেভেল প্রায় ১০৫ দশমিক ৫৪ এমএসএল। হ্রদের পানি ১০৯ এমএসএল এর কাছাকাছি আসলে জলকপাট দিয়ে হ্রদের পানি কর্ণফুলি নদীতে ছেড়ে দেওয়া হবে বলেও জানা যায়।

 

Tags: কাপ্তাই হ্রদঝুলন্ত সেতুরাঙামাটি
Previous Post

আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৬ আগস্ট

Next Post

ঘরে ফিরলেন ম্যানসিটির ‘নাম্বার ওয়ান’

Next Post
Manchester City goalkeeper in action during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরে ফিরলেন ম্যানসিটির ‘নাম্বার ওয়ান’

শাকিব, নারী ও পুরুষ সহ তিনজনের ছবি, সিনেমার জন্য চুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

কালা জাহাঙ্গীর নন, শাকিবের নতুন ছবির চরিত্র কাল্পনিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT