চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালা জাহাঙ্গীর নন, শাকিবের নতুন ছবির চরিত্র কাল্পনিক

শাকিবের নতুন ছবির গল্প নিয়ে গুঞ্জনকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলছে পরিচালক এবং প্রযোজক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 30, জুলাই 2025
in বিনোদন
A A
শাকিব, নারী ও পুরুষ সহ তিনজনের ছবি, সিনেমার জন্য চুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজিত নতুন একটি সিনেমায় ‍চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। যে সিনেমার নাম এখনও প্রকাশ হয়নি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সিনেমাটি ঢাকার নব্বই দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীর-এর জীবনী নিয়ে!

এমন খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা। বুধবার (৩০ জুলাই) এক লিখিত বিবৃতিতে তারা এই গুজবটিকে স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন।

ঈদুল ফিতরে শাকিবকে নিয়ে উদ্যোগ নেয়া সিনেমাটি কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর নয় বলে ওই বিবৃতিতে তারা জানান, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি-সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়।

বুধবার দেয়া এক লিখিত বিবৃতিতে পরিচালক ও প্রযোজক জানান,“মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি, সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া-তে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বলা হচ্ছে, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর, এই তথ্যটি একেবারে সঠিক নয়। আমাদের প্রোডাকশন হাউজ ”ক্রিয়েটিভ ল্যান্ড” এবং পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে এই ধরনের কোনো মন্তব্য কোথাও দেয়া হয়নি।”

পরিস্কারভাবে জানাচ্ছি, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি-সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে। আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের অফিশিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে পাওয়া তথ্যের উপর আপনারা বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না।

পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, “পুরোদমে আমাদের সিনেমার প্রি-প্রোডাশনের কাজ চলছে। সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

শাকিব খান চুক্তিবদ্ধ হলেও সিনেমার নাম প্রকাশ হয়নি। পরিচালক বলেন, আসছে আগস্টে আমরা সিনেমার নাম ঘোষণা করবো, বাড়তি চমক হিসেবে আরও কিছুও থাকতে পারে। মেগাস্টার শাকিব খান-কে চুক্তিবদ্ধ করার সময় আমাদের প্রতি আপনারা যে বিশ্বাস রেখেছেন, ভালোবাসা ও সমর্থন দিয়ে এসেছেন, প্রত্যাশা রাখি পুরো জার্নিতে এবং রিলিজের পরেও একইভাবে আপনাদের ভালোবাসা ও সমর্থন পাবো।

মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সিনেমাটিতে শাকিবের সঙ্গে কারা অভিনয় করবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্টরা জানান, নভেম্বরে এর শুটিং শুরু হবে। তার আগে জানানো হবে আর্টিস্টদের নাম।

Tags: আবু হায়াত মাহমুদলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

ঘরে ফিরলেন ম্যানসিটির ‘নাম্বার ওয়ান’

Next Post

‘এক বিকেল’ এর জুয়েল চলে যাওয়ার এক বছর

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদে জুয়েল ভেন্টিলেশনে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এক বিকেল’ এর জুয়েল চলে যাওয়ার এক বছর

বাংলাদেশি সাঁতারু সাগরে সাফল্য অর্জন করে চ্যাম্পিয়নশিপের পদক নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ চ্যানেল সাঁতারের ‘মাউন্ট এভারেস্ট’: সাগর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT