চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনায় মোড়া কনে, মণিপুরের সাজে বিয়ে করলেন রণদীপ হুদা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 পূর্বাহ্ন 30, নভেম্বর 2023
in বিনোদন
A A
বিবাহ অনুষ্ঠানে মণিপুরী পোশাক পরা দম্পতি, রণদীপ হুদা ও তার স্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। বুধবার (২৯ নভেম্বর) মণিপুরে ঐতিহ্যবাহী মণিপুরী রীতি মেনে লিন লাইশরামকে বিয়ে করলেন তিনি।

বিয়ের পরে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেছেন এই ৪৭ বছর বয়সী অভিনেতা। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আজ থেকে, আমরা এক হলাম।’

বিয়ের অনুষ্ঠানে রণদীপ এবং লিন দুজনকেই মণিপুরী পোশাকে দেখা যায়। রণদীপ পরেছিলেন সাদা রঙের পোশাক। সাদা ধুতি, ফতুয়া আর চাদর। মাথায় সাদা পাগড়ি, কপালে তিলক।

অন্যদিকে কোনো ডিজাইনার লেহেঙ্গা নয়, লিন পরেছিলেন মেরুন আর সোনালি রঙের পটলোই। এটিও মণিপুরের একটি ঐতিহ্যবাহী পোশাক। মাথায় মুকুট। নজর কেড়েছে লিনের সোনার গয়না।

এ তারকা জুটির বিয়েতে শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। পরে মুম্বাইয়ে ইন্ডাস্ট্রির বন্ধুদের এবং কাছের সকলের জন্য একটি রিসিপশনের আয়োজন করবেন তারা।

২০০১ সালে মনসুন ওয়েডিং চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড অভিষেক ঘটে রণদীপের। এরপর একাধিক ব্যবসা সফল সিনেমায় কাজ করেছেন তিনি। যার মধ্যে রয়েছে- জান্নাত ২, ককটেল, জিসম ২, মার্ডার ৩, কিক, হাইওয়ে ইত্যাদি।

অন্যদিকে লিন লাইশরাম ভারতের একজন তারকা মডেল ও অভিনেত্রী। লিন বলিউডে আত্মপ্রকাশ করেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের ‘ওম শান্তি ওম’ দিয়ে। তাকে শেষ দেখা গিয়েছিল সুজয় ঘোষের ‘জানে জান’ ছবিতে। লিনের নিজের একটি জুয়েলারি ব্র্যান্ডও রয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Randeep Hooda (@randeephooda)


সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: রণদীপ হুদা
Previous Post

বিএনপির হরতালে যান চলাচল স্বাভাবিক

Next Post

জিদানের যে ক্ষমতা ছিল না, বেলিংহামের তা আছে

Next Post
জিদান ফুটবল মাঠে বলের দিকে নির্দেশ করে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিদানের যে ক্ষমতা ছিল না, বেলিংহামের তা আছে

বনজঙ্গলে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT