চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিদানের যে ক্ষমতা ছিল না, বেলিংহামের তা আছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 পূর্বাহ্ন 30, নভেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
জিদান ফুটবল মাঠে বলের দিকে নির্দেশ করে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে স্প্যানিশ রিয়াল মাদ্রিদে পাড়ি দেয়ার পর থেকেই নিজের পারফরম্যান্সের গ্রাফটা উপরে তুলছেন জুড বেলিংহাম। লা লিগার অভিষেক ম্যাচেই পেয়েছিলেন গোল। সঠিক সময়ে জ্বলে উঠতে পটু ২০ বর্ষী ফুটবলারকে কার্লো আনচেলত্তি আগেও প্রশংসায় ভাসিয়েছিলেন। এই মিডফিল্ডারের পরিণত মানসিকতা এবং ব্যক্তিত্ব নিয়ে বলেছিলেন ইতিবাচক কথা।

চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে জয়েও বেলিংহাম রেখেছেন দারুণ ভূমিকা। তার গোলেই লস ব্লাঙ্কোসরা পেয়েছিল লিড। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জোসেলুর লক্ষ্যভেদে করেছিলেন অ্যাসিস্ট। ম্যাচ শেষের পর কিংবদন্তি জিনেদিন জিদানের সঙ্গে ইংল্যান্ডের তরুণ তারকার সঙ্গে তুলনাই করে বসলেন আনচেলত্তি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দুটি ভিন্ন প্রজন্মের ফুটবলারের সঙ্গে তুলনা করা কঠিন। আমি যা দেখছি বেলিংহামের বক্সে প্রবেশ করার যে ক্ষমতা আছে, জিদানের সেটা ছিল না। জিদানের যে ব্যক্তিগত গুণ ছিল, বেলিংহামের তা নেই।’

‘তবে এটা আধুনিক ফুটবল। আধুনিক ফুটবলের জন্য বেলিংহামের মতো শারীরিক সামর্থ্যের খেলোয়াড়ের প্রয়োজন। যারা দ্রুততম সময়ে অনেক পিচে বিচরণ করতে পারে।’

‘সে প্রতিদিন, প্রতিটি খেলায় চমক দেয়। শুধু আমাদের নয়, সবাইকে অবাক করে দেয়। বেলিংহাম ফুটবলের জন্য এক উপহার। তার কোচ এবং সতীর্থরা ওকে নিয়ে আনন্দিত। ভক্তরা তাকে নিয়ে আনন্দিত। বেলিংহাম একজন তরুণ, ও ভীষণ পেশাদার। সে ড্রেসিংরুমে ভালোভাবে মানিয়ে নিয়েছে।’

প্রিয় শিষ্যকে প্রশংসায় ভাসলেও তরুণ তারকার আরও উন্নতির জায়গা আছে বলেও সাফ জানিয়ে দেন রিয়াল কোচ। তার মতে, কেউই নিখুঁত নয়।

‘মনে হচ্ছিল সে দ্বিতীয়ার্ধের মাঝখানে খুব ক্লান্ত ছিল। সেটি কাটিয়ে উঠতে ১০ মিনিট সময় নিয়েছিল। শেষ ১৫ মিনিটে আমাদের জিততে সাহায্য করেছে। ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে, যা আশ্চর্যজনক। আমি মনে করি না কেউ এই ক্লাবে এমন স্টাইলে এভাবে মানিয়ে নেয়াটা কল্পনা করতে পারে।’

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো মুখেও ঝরেছে বেলিংহামের প্রশংসা। রিয়ালের এই ফুটবলারের ভাষ্য, ‘তাকে নিয়ে বলার মতো কোনো শব্দ আমার কাছে নেই। তার সাথে খেলতে পেরে আনন্দ লাগছে।’

রিয়াল মাদ্রিদের হয়ে ১৬ ম্যাচে ইতিমধ্যে ১৫টি গোল করেছেন বেলিংহাম। ক্লাবের হয়ে এখন পর্যন্ত প্রতিটি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জালের দেখা পেয়েছেন।

Tags: আনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগজিদাননাপোলিবেলিংহামরদ্রিগোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

সোনায় মোড়া কনে, মণিপুরের সাজে বিয়ে করলেন রণদীপ হুদা

Next Post

হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

Next Post
বনজঙ্গলে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT