চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যানিমেল থেকে রাম— মাঝখানে রণবীরের তিন বছর!

শেষ হলো ‘রামায়ণ: পার্ট ওয়ান’র শুটিং, যে চরিত্রের জন্য বহুকিছু ত্যাগ করেছেন রণবীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:24 অপরাহ্ন 02, জুলাই 2025
in বিনোদন
A A
রাম ও অ্যানিমেল চরিত্রের সঙ্গে রণবীরের ছবি, দুই দৃশ্যের সংমিশ্রণ. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন ধরেই বলিউডের বিগ বাজেটের ছবি ‘রামায়ণ’র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। যেই ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা রণবীর কাপুরকে। এবার শেষ হলো সেই সিনেমারই প্রথম পর্বের শুটিং।

জানা গেছে, এই ছবির কারণে নিজের বিলাসবহুল জীবনে বদল এনেছিলেন রণবীর। ছেড়েছিলেন বহু বিলাসবহুল অভ্যাস। তাইতো ছবির প্রথম পর্বের শুটিংয়ের শেষ দিনে আবেগপ্রবণ হলেন রণবীর।

সোমবার (৩০ জুন) রাতে ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর শুটিং শেষ করেছেন পরিচালক নীতেশ। আর শুটিং শেষে বিদায়ী বক্তৃতা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে রণবীর বলেন, ‘যে ছবিকে তিনি দীর্ঘদিন ধরে লালন পালন করে এসেছেন, যে চরিত্রকে নিয়ে বেঁচেছেন দীর্ঘদিন, সেই চরিত্রকে বিদায় বলা ততটা সহজ নয়।’

রামের চরিত্র ফুটিয়ে তুলতে যথেষ্ট পরিশ্রমের মধ্যে দিয়ে গিয়েছেন রণবীর কাপুর। ৩ বছর ধরে নিজের ছিপছিপে ফিগার তৈরি করতে কঠোর পরিশ্রম করেছেন তিনি। ত্যাগ করেছেন সমস্ত রকমের নেশা, খাননি মাংসও।

এই ছবিতে সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। রাম ও সীতার চরিত্রে রণবীর ও সাই পল্লবীকে কেমন মানাবে, সেটার জন্যই অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। এদিকে সূত্রের খবর, বৃহস্পতিবার (৩ জুলাই) নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর প্রথম ঝলক প্রকাশ পাবে। এই ছবি ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের এই সিনেমা নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। দীর্ঘদিন ধরেই এই সিনেমার শ্যুটিং চলল। অবশেষে মুক্তির অপেক্ষায় এই সিনেমার প্রথম ঝলক।

এমনিতেই সমাজমাধ্যম ব্যবহার করেন না রণবীর। সেই কারণেই সবকিছু থেকে দূরে সরে গিয়ে রামের চরিত্রের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তিনি। অবশেষে দর্শকদের সামনে সেই চরিত্রকে আনার সময় এসেছে। ‘অ্যানিমেল’-এর পরে আর কোন ছবিতে দেখা যায়নি রণবীরকে। ‘অ্যানিমেল’-এ রণবীরের চরিত্র ছিল একেবারে অন্যরকম। সেখানে ছিল উগ্র পৌরুষত্ব। সেই সঙ্গে সিনেমাটিতে যথেষ্ট হিংসাত্বক দৃশ্যও ছিল।

তবে তারপরের ছবির জন্য আমূল পরিবর্তন প্রয়োজন ছিল রণবীরের। সেটাই করেছেন তিনি। এবার অপেক্ষা দর্শকদের এই ছবিটি কেমন লাগে। সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ২০২৬ সালের দীপাবলি পর্যন্ত। জানা গেছে ছবিটির প্রথম পার্ট মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে আর ঠিক পরের বছর দীপাবলিতেই আসবে পার্ট ২।

Tags: বলিউড অভিনেতারণবীর কাপুররামরামায়ণশুটিংসাই পল্লবীসীতা
Previous Post

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ ২২ ঘণ্টা পর উদ্ধার

Next Post

ক্লাব বিশ্বকাপ: কোয়ার্টারে রিয়াল-বায়ার্ন-পিএসজির ম্যাচ কবে-কখন?

Next Post
চ্যাম্পিয়ন দলগুলো কোয়ার্টার-ফাইনালে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাব বিশ্বকাপ: কোয়ার্টারে রিয়াল-বায়ার্ন-পিএসজির ম্যাচ কবে-কখন?

উড়োজাহাজের ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

জানা গেল আহমেদাবাদের উড়োজাহাজ দুর্ঘটনার সম্ভাব্য কারণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT