চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানা গেল আহমেদাবাদের উড়োজাহাজ দুর্ঘটনার সম্ভাব্য কারণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 02, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উড়োজাহাজের ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভয়াবহ দুর্ঘটনায় ২৪১ জন যাত্রীর মৃত্যুর ঘটনার পর। তদন্তকারী সংস্থা সম্ভাব্য ডুয়েল ইঞ্জিন ফেলিওর বা একযোগে উভয় ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়াকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে গুরুত্ব সহকারে বিবেচনা করছে।

আজ ২ জুলাই বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার পাইলটরা একটি ফ্লাইট সিমুলেটরে ওই উড়োজাহাজের অবস্থা তৈরি করে পরীক্ষা চালান। সিমুলেশন চলাকালে ল্যান্ডিং গিয়ার নামানো ছিল এবং উইং ফ্ল্যাপ গুটানো ছিল। এই অবস্থায় উড়োজাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার কথা নয় বলে জানিয়েছেন তদন্তে যুক্ত একাধিক সূত্র।

অর্থাৎ, শুধুমাত্র গিয়ার ও ফ্ল্যাপের অবস্থানই দুর্ঘটনার কারণ নয় বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে বিমানে জরুরি শক্তি উৎপন্নকারী ছোট একটি টারবাইন স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়, যা সাধারণত সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাট ঘটলে ব্যবহার হয়। এই তথ্য ইঙ্গিত করে যে, বিমানটি সম্ভবত বিদ্যুৎ সংযোগ হারিয়েছিল – যা আবারও ইঞ্জিন বিকলের দিকেই ইঙ্গিত দেয়।

দুর্ঘটনায় ব্যবহৃত বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি জেনারেল ইলেকট্রিক কোম্পানির তৈরি দুইটি ইঞ্জিন দ্বারা চালিত ছিল। দুর্ঘটনার সময় তোলা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি টেকঅফের পর সঠিক উচ্চতায় উঠতে পারেনি এবং কিছুক্ষণ পরেই মাটিতে ভেঙে পড়ে আগুন ধরে যায়।

ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, বিমানের ল্যান্ডিং গিয়ার আংশিকভাবে ভিতরের দিকে ঝুঁকে ছিল, যা ইঙ্গিত করে যে পাইলটরা হয়তো গিয়ার রিট্র্যাক্ট করার প্রক্রিয়া শুরু করেছিলেন। কিন্তু ল্যান্ডিং গিয়ার দরজা খোলেনি, যা হাইড্রোলিক বা বিদ্যুৎ বিভ্রাটের ইঙ্গিত দেয়। ফ্লাইট রেকর্ডার বা ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধার করে বিশ্লেষণ চলছে, তবে এখনও কোনো চূড়ান্ত বক্তব্য প্রকাশ করা হয়নি।

পাইলটরা টেকঅফের পরপরই সংকেত পাঠিয়েছিলেন। এর মাত্র ১৫ সেকেন্ডের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। ফ্লাইট রেকর্ডারের পূর্ণ ডেটা বিশ্লেষণের পরে আসল কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। এটি ভারতীয় বেসামরিক বিমান চলাচলের ইতিহাসে গত কয়েক দশকের সবচেয়ে বড় দুর্ঘটনা এবং বোয়িং ৭৮৭ মডেলের প্রথম দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি।

Tags: আহমেদাবাদউড়োজাহাজ দুর্ঘটনা
Previous Post

ক্লাব বিশ্বকাপ: কোয়ার্টারে রিয়াল-বায়ার্ন-পিএসজির ম্যাচ কবে-কখন?

Next Post

জুলাইয়ের মাঝামাঝি একটা অবস্থানে পৌঁছাতে আশাবাদী ঐকমত্য কমিশন

Next Post
বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও কর্মকর্তাদের সমন্বয়ে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইয়ের মাঝামাঝি একটা অবস্থানে পৌঁছাতে আশাবাদী ঐকমত্য কমিশন

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুতি নিচ্ছে, শ্রীলঙ্কা ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় এক ওয়ানডে জিতলেই সুখবর পাবে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT