চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৯ এ রণবীর: ক্যারিয়ারের সেরা সময়ে এই ‘রকস্টার’?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
রণবীরের পারফরম্যান্সের দৃশ্য, ক্যারিয়ারের সেরা সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৯ বছর পূর্ণ করলেন বলিউডের ‘চকলেট বয়’ খ্যাত তারকা রণবীর কাপুর। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এই অভিনেতার জন্মদিন। ১৪ বছরে দীর্ঘ ফিল্ম ক্যারিয়ারে বেশ জনপ্রিয় এই অভিনেতা। যারই প্রেক্ষিতে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা অভিনেতার তালিকায় প্রথম সারিতে তার নাম।

২০০৭ সালে সঞ্জয়লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন রণবীর কাপুর। ছবিটি সকলের প্রশংসা কুড়ালেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে এতে অভিনয়ের সুবাদে রণবীর সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ঘরে তোলেন।

এরপর ২০০৮ সালে সিদ্ধার্থ আনন্দের রোমান্টিক-কমেডি ‘বাচনা অ্যায় হাসিনো’তে এক প্লেবয় চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান রণবীর। পরের বছর অয়ন মুখার্জির প্রথম পরিচালিত ‘ওয়েক আপ সিড’-এ অভিনয় করে নিজের সেরাটা দেন বলিউডের এই অভিনেতা।

তবে ২০১১ সালে মুক্তি প্রাপ্ত ইমতিয়াজ আলী পরিচালিত ‘রকস্টার’ ছবিটিই রণবীরের ক্যারিয়ারের মোড় ঘুড়িয়ে দিয়েছিলো! এই ছবিটি বক্স অফিসে সলফতার পাশাপাশি দর্শক ও সমালোচকদের থেকেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলো। এরপর ২০১২ সালে মুক্তি প্রাপ্ত অনুরাগ বসুর ‘বরফি’তে অভিনয় করে অন্যরকম জনপ্রিয়তা পেয়েছিল রণবীর। ইমতিয়াজ আলির ‘তামাশা’ তেমন জনপ্রিয়তা না পেলেও রণবীরের অভিনয় প্রসংশাতুল্য ছিল।

যদিও ‘বেশরম’এ অভিনয় করে ফ্লপের মুখে পড়তে হয়েছিল রণবীরকে। অতঃপর এক বছর বিরতি নিয়ে ভিকি সিংয়ের ‘রয়’ দিয়ে আবার বলিউডে কামব্যাক করেন রণবীর। কিন্তু সেটিও ভালো একটা ব্যবসা করতে পারেনি। এমনকি রণবীর অভিনীত ও পরিচালক অনুরাগ ক্যাশপের ড্রিম প্রজেক্ট ‘বোম্বে ভেলভেট’র দশাও একই হয়।

টানা চারটি ফ্লপের ধকল সামলে ২০১৬ সালে করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ দিয়ে হিট ট্রাকে ফেরেন রণবীর কাপুর। অতঃপর ২০১৮ সালে আরেক মাস্টারক্লাস রাজকুমার হিরানির ‘সঞ্জু’ দিয়ে সব হিসেব পালটে যায়!

এছাড়াও ‘আজব প্রেম কি গজব কাহিনী’, ‘রকেট সিং’, ‘রাজনীতি’, ‘আনজানা আনজানি’,‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ এর মত একাধিক সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছেন।

মনে করা হচ্ছে, এই মুহূর্তে ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময়ে আছেন রণবীর। সঞ্জুর পর বেশকিছু বিগ বাজেটের সিনেমা ভাগিয়ে নিয়েছেন এই তারকা। হাতে আছে অ্যানিমেল, ব্রাহ্মাস্ত্র এবং শমসেরার মতো বহুল প্রতীক্ষিত ছবি।

Tags: অনুরাগ কাশ্যপঅনুরাগ বসুক্যারিয়ারবলিউডবোম্বেরকস্টাররণবীররণবীর কাপুরসঞ্জুসাওয়ারিয়া
Previous Post

প্রধানমন্ত্রীর জন্মদিনে জয়ার ব্যক্তিগত স্মৃতিকথা

Next Post

‘অপকর্মে জড়িতরা আগামীতে আ. লীগের টিকিট পাবেন না’

Next Post
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা বা রাজনীতিবিদ, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অপকর্মে জড়িতরা আগামীতে আ. লীগের টিকিট পাবেন না’

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

সাড়া ফেলেছে আওয়ামী লীগ ওয়েব টিমের ‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT